Adipurush: আদিপুরুষের বিরুদ্ধে হাইকোর্টে চলা সব মামলায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
'আদিপুরুষ' চলচ্চিত্রের সিবিএফসি শংসাপত্র প্রত্যাহার করার আবেদনটিও খারিজ করেছে সুপ্রিম কোর্ট।
খানিকটা স্বস্তিতে আদিপুরুষ নির্মাতারা। ছবির বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগের অভিযোগ তুলে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল বিভিন্ন হাইকোর্টে। হাইকোর্টে বিচারাধীন সব মামলায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী ২৭ জুলাই আদিপুরুষ নির্মাতাদের সশরীরে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ জারি করেছিল এলাহাবাদ হাইকোর্ট। এলাহাবাদ হাইকোর্টের সেই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদিপুরুষ নির্মাতাদের দায়ের করা পাল্টা অভিযোগের উপরে শুক্রবার নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। এদিন 'আদিপুরুষ' চলচ্চিত্রের সিবিএফসি (CBFC) শংসাপত্র প্রত্যাহার করার আবেদনটিও খারিজ করেছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম স্থগিতাদেশ...
Supreme Court stays proceedings pending before different High Courts against makers of the film "Adipurush". Supreme Court also issues notice on an appeal filed by the makers of the film against Allahabad High Court order asking them to appear before it on July 27.
Supreme Court… pic.twitter.com/XfbrYyGU5B
— ANI (@ANI) July 21, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 21, 2023 01:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

