Sunny Deol: আড়াই কিলোর হাত দিয়ে টেডি বিয়ার জড়িয়ে সানি, ৬৬ বছরের অভিনেতাকে দেখে তাজ্জব নেটবাসী
পর্দায় তাঁর আড়াই কিলোর হাত নলকূপ টেনে তুললেও বাস্তবে তিনি টেডি বিয়ার জড়িয়ে থাকতে ভালোবাসেন। 'কফি উইথ করন'এর সাম্প্রতিক সিজিনে নিজের টেডি আসক্তির কথা জানান অভিনেতা।
পর্দায় সানি দেওলের (Sunny Deol) চরিত্ররূপ সব সময়ে 'অ্যাংরি ইয়ং ম্যান' ধাঁচের হলেও বাস্তবে ৬৬ বছরের অভিনেতা ৬ বছরের শিশুর সমান। পর্দায় তাঁর আড়াই কিলর হাত নলকূপ টেনে তুললেও বাস্তবে তিনি টেডি বিয়ার (Teddy Bear) জড়িয়ে থাকতে ভালোবাসেন। 'কফি উইথ করন'এর সাম্প্রতিক সিজিনে নিজের টেডি আসক্তির কথা জানান অভিনেতা। শুক্রবার টেডি বিয়ার জড়িয়ে একটি ছবিও শেয়ার করেন সানি। আসন্ন চলচ্চিত্র 'লাহোর ১৯৪৭' (Lahore 1947) এর শুটিংয়ে যাওয়ার পথে গাড়িতে নিজের টেডির সঙ্গে একটি ছবি তুলে তা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ধর্মেন্দ্র পুত্র। অভিনেতার সেই ছবি মন ভালো করেছে ভক্তদেরও।
আরও পড়ুনঃ প্রকাশ্যে ‘ক্রিউ’-এর পোস্টার, ফের ঝলসে দিচ্ছেন করিনা, টাবুরা
দেখুন...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 23, 2024 06:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

