Raj Kundra: বাড়িতে তল্লাশির পর এবার দফতরে সমন, পর্নোগ্রাফিকাণ্ডে শিল্পার স্বামী রাজকে জিজ্ঞাসাবাস করবে ইডি
তবে কেবল রাজ একা নন, পর্নোগ্রাফিকাণ্ডে আর্থিক তছরুপের মামলায় জড়িত অন্যান্য অভিযুক্তদেরও ডেকে পাঠানো হয়েছে এদিন।
পর্নোগ্রাফিকাণ্ডে (Pornography Case) আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রী শিল্পী শেট্টির স্বামী তথা শিল্পপতি রাজ কুন্দ্রার (Raj Kundra) বিরুদ্ধে। মামলার তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। পর্নোগ্রাফিকাণ্ডে এবার রাজকে ডেকে পাঠাল ইডি। গত শুক্রবারেই রাজ ও শিল্পার মুম্বইয়ের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দীর্ঘক্ষণ সেখানে চলেছে তল্লাশি। রাজের অফিসেও তল্লাশি চালানো হয়েছিল। দুদিনেই মধ্যেই রাজকে জিজ্ঞাসাবাদের জন্যে ডেকে পাঠাল ইডি। সোমবার বেলা ১১টার মধ্যে ইডির মুম্বই দফতরে শিল্পা-পতীকে হাজিরা দিতে বলা হয়েছে। তবে কেবল রাজ একা নন, পর্নোগ্রাফিকাণ্ডে আর্থিক তছরুপের মামলায় জড়িত অন্যান্য অভিযুক্তদেরও ডেকে পাঠানো হয়েছে এদিন।
রাজ কুন্দ্রাকে তলব ইডি-র...
Businessman Raj Kundra has been summoned by the Enforcement Directorate for questioning. This development comes two days after raids were conducted at his residence and offices in connection with a money laundering investigation related to the pornography case against him. Kundra…
— OTV (@otvnews) December 1, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 01, 2024 01:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

