Happy Birthday Salman Khan: বুকের মধ্যে খোদাই করা সলমনের মুখ, ভাইজানের প্রেমে পাগল এই মহিলা

Happy Birthday Salman Khan: বুকের মধ্যে খোদাই করা সলমনের মুখ, ভাইজানের প্রেমে পাগল এই মহিলা

মুম্বই, ২৮ ডিসেম্বরঃ বলিউড ভাইজানের জন্মদিন ছিল গতকাল (Happy Birthday Salman Khan)। ২৭ ডিসেম্বর সলমন খানের জন্মদিন উপলক্ষ্যে ‘গ্যালাক্সি’র  (Galaxy Apartment Mumbai) সামনে এদিন জমেছিল সহস্র ভক্তের ভিড়। ভাইজানকে শুভেচ্ছা জানাতে অনুরাগীরা সকাল থেকেই ভিড় জমাতে শুরু করেছিলেন অভিনেতার এপার্টমেন্টের সামনে (Salman Khan House Galaxy)। অনুরাগীর সংখ্যা এতই বেড়ে গিয়েছিল যে, ভক্তের ভিড় সামলাতে শেষমেশ মাঠে নামতে হয়েছিল পুলিশকে। তবে সলমনের (Salman Khan) প্রেমে পাগল এক মহিলা ভক্ত নিজের বুকের মধ্যে সলমনের মুখ ট্যাটু করিয়ে হাজির হয়েছিলেন সেখানে। ভক্তের নাম সন্তুনা পরগ্যাল। ‘সলমন কি দিওয়ানি’ বলে সোশ্যাল মিডিয়া পেজও চলান তিনি, জানিয়েছেন ওই ভক্ত। তারকা প্রেমে উন্মাদ হয়ে খোদ তারকার মুখ গায়ে উল্কি করিয়ে নেওয়ার মতো ঘটনা প্রথম নয়। বহু ভক্তই প্রিয় তারকার মুখ নিজের শরীরে খোদাই করে রেখেছে। সেই তালিকায় জুড়ল সন্তুনা পরগ্যালের নাম।

দেখুনঃ 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 28, 2022 11:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).