Deepika-Ranveer: সেপ্তেম্বরেই আসছে সন্তান, গণেশ চতুর্থীর আগে সিদ্ধিবিনায়ক মন্দির দর্শনে রণবীর-দীপিকা
বলিপাড়ায় গুঞ্জন সেপ্টেম্বরেই নায়িকার সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। তাই গণেশ পুজোর আগেই গণপতি দর্শন করতে এলেন তারকা দম্পতি।
দিন কয়েক আগেই মাতৃত্বকালীন ফটোশুটের ছবি শেয়ার করে তাক লাগিয়েছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। আর সেই সঙ্গে নেটপাড়ায় ছড়ানো নকল স্ফীতোদর গুঞ্জনেরও অবসান ঘটিয়েছেন নায়িকা। শুক্রবার স্বামী রণবীর সিংয়ের (Ranveer Singh) সঙ্গে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির দর্শনে গেলেন দীপিকা। ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গণপতি উৎসব। এটি মহারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব। যা ১০ দিন ধরে চলে। গণেশ পুজোর আগেই গণপতি দর্শন করতে এলেন তারকা দম্পতি। এদিকে বলিপাড়ায় গুঞ্জন সেপ্টেম্বরেই নায়িকার সন্তান ভূমিষ্ঠ হতে চলেছে। সব মিলিয়ে এইবারের গণেশ চতুর্থী রণবীর এবং দীপিকার কাছে বিশেষভাবে স্মরণীয়। সপরিবারে এদিন গণপতির দর্শন করলেন তাঁরা। হবু মায়ের পরনে সবুজ রঙের শাড়ি ও মানানসই ব্লাউজ। আইভরি রঙের পাঞ্জাবীতে দেখা গেল রণবীরকে। স্বামীর হাত ধরে গুনে গুনে পা ফেলে সামনের দিকে এগোলেন দীপিকা।
সিদ্ধিবিনায়ক মন্দিরে রণবীর-দীপিকা...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 06, 2024 06:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

