প্রয়াত বলিউডের বর্ষীয়ান অভিনেতা হরিশ মাগোন (Harish Magon)। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭৬। সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনের (Cine And TV Artistes' Association) তরফে প্রবীণ অভিনেতার মৃত্যু সংবাদ জানানো হয়েছে। গত ১ জুলাই মুম্বইতে মৃত্যু হয়েছে 'গোলমাল' খ্যাত অভিনেতার। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও অজানা। সত্তর এবং আশির দশকের একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন হরিশ। 'চুপকে চুপকে', 'নামাক হালাল', 'শেহেনশা' মত কালজয়ী সমস্ত ছবির মুখ হয়েছিলেন তিনি। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া বলিউডে।
আরও পড়ুনঃ তিরুপতি মন্দিরে ন্যাড়া মাথায় ধনুশ, ছবি দেখে অবাক ভক্তকুল
প্রয়াত হরিশ মাগোন...
CINTAA expresses its condolences on the demise of Harish Magon
(Member since JUNE. 1988)
.#condolence #condolencias #restinpeace #rip #harishmagon #condolencemessage #heartfelt #cintaa pic.twitter.com/qMtAnTPThX
— CINTAA_Official (@CintaaOfficial) July 1, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)