Armaan Malik Got Engaged: অবশেষে বাগদান সারলেন আরমান মালিক, শেয়ার করলেন আংটি বদলের মুহূর্ত
দীর্ঘ দিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে আংটি বদলের ক্যামেরাবন্দি মুহূর্ত ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে।
অবশেষে বাগদান সারলেন বলিউডের জনপ্রিয় গায়ক তথা গীতিকার আরমান মালিক (Armaan Malik)। দীর্ঘ দিনের প্রেমিকা আশনা শ্রফের (Armaan Malik and Aashna Shroff Are Engaged) সঙ্গে আংটি বদলের ক্যামেরাবন্দি মুহূর্ত ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে। লিখলেন, 'আমাদের চিরকালের যাত্রা সবে শুরু হল'। আরমানের শেয়ার করা ছবিতে দেখা যাচ্চে, হাঁটু মুড়ে বসে প্রেমিকাকে আংটি পরাচ্ছেন সুরকার। বাগদানের মুহূর্তে উচ্ছ্বাসে ফেটে পড়ছেন আশনা। তাঁর চোখে মুখে সেই আবেগ স্পষ্ট।
প্রেমিকাকে আংটি পরাচ্ছেন আরমান...
আংটি বদলের ছবি শেয়ার করেছেন আশনা...
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 28, 2023 01:37 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

