Father’s Day 2024: ফাদার্স ডে-তে ভামিকা এবং আকায়ের হয়ে বিরাটকে আদুরে শুভেচ্ছা অনুষ্কার, 'নজর না লাগে' বলল নেটপাড়া

আজ পিতৃ দিবসে মেয়ে এবং ছেলে দুজনের তরফে বাবা বিরাটের জন্যে একটি বিশেষ কার্ডের ছবি শেয়ার করলেন মা অনুষ্কা। সেই কার্ডে ভামিকা এবং আকায়ের পায়ের ছাপ রয়েছে।

Father’s Day 2024: ফাদার্স ডে-তে ভামিকা এবং আকায়ের হয়ে বিরাটকে আদুরে শুভেচ্ছা অনুষ্কার, 'নজর না লাগে' বলল নেটপাড়া
Anushka Drops Adorable Father’s Day Post For Virat (Photo Credits: Instagram)

রবিবার ফাদার্স ডে উপলক্ষ্যে স্বামী বিরাট কোহলিকে (Virat Kohli) দুই সন্তানের তরফে আদুরে শুভেচ্ছাবার্তা জানালেন অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma)। মেয়ে ভামিকা ৩ বছরে পা দিতেই দ্বিতীয় সন্তানের জন্ম দেন নায়িকা। ১৫ ফেব্রুয়ারি ছেলে আকায় এসেছে বিরুষ্কার কোলে। এখন দুই সন্তানের বাবা-মা তাঁরা। আজ পিতৃ দিবসে মেয়ে এবং ছেলে দুজনের তরফে বাবা বিরাটের জন্যে একটি বিশেষ কার্ডের ছবি শেয়ার করলেন মা অনুষ্কা। সেই কার্ডে ভামিকা এবং আকায়ের পায়ের ছাপ রয়েছে। নীচে লেখা 'হ্যাপি ফাদার্স ডে' (Father’s Day 2024)। পিতৃ দিবসে এমন মিষ্টি শুভেচ্ছা আর কিছু হতে পারে না। ছবিটি শেয়ার করে নায়িকা এই লিখেছেন, 'একজন মানুষ কীভাবে এত কাজে একসঙ্গে ভালো হতে পারে। উই লাভ ইউ বিরাট'।

আরও পড়ুনঃ  ফাদার্স ডে-তে বড় চমক! মেয়ের সঙ্গে প্রথম ছবি দিয়ে আবেগঘন পোস্ট বরুণ ধওয়ানের

দেখুন  নায়িকার পোস্ট... 

 

View this post on Instagram

 

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 16, 2024 03:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).