Allu Arjun: এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি শ্রী তেজা, মঙ্গলে কিশোরকে দেখতে এলেন অল্লু
মঙ্গলবার সকাল সকাল তেলাঙ্গানার বেগমপেটের KIMS হাসপাতালে গেলেন পর্দার পুষ্পা। আহত কিশোর শ্রী তেজার সঙ্গে দেখা করতে এলেন অল্লু।
পছন্দের তারকার ছবির প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন মা। গুরুতর আহত বছর আটেকের ছেলে এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন। আহত কিশোরকে দেখতে শেষমেশ হাসপাতালে পৌঁছলেন অভিনেতা অল্লু অর্জুন (Allu Arjun)। মঙ্গলবার সকাল সকাল তেলাঙ্গানার বেগমপেটের KIMS হাসপাতালে গেলেন পর্দার পুষ্পা। আহত কিশোর শ্রী তেজার সঙ্গে দেখা করতে এলেন অল্লু। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে (Sandhya Theatre) অল্লু অর্জুনের ছবি 'পুষ্পা ২' (Pushpa 2) প্রিমিয়ার দেখতে এসে প্রচণ্ড ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে মারা যায় তেজার মা। আহত হয় সেও। সেই থেকে হাসপাতালে চিকিৎসা চলছে তেজার। এই ঘটনার জেরে অভিনেতা অল্লু অর্জন আইনি জটিলতাতেও জড়ান। গ্রেফতারও হন অল্লু।
আহত কিশোরকে দেখতে হাসপাতালে অল্লু...
#WATCH | Hyderabad, Telangana: Actor Allu Arjun reaches KIMS hospital, Begumpet to visit Sri Teja who was injured in the Sandhya theatre incident. pic.twitter.com/TLTAir4rPF
— ANI (@ANI) January 7, 2025
কিশোরের সঙ্গে দেখা করে হাসপাতাল থেকে ফিরছেন অল্লু...
#WATCH | Hyderabad, Telangana: Actor Allu Arjun leaves from KIMS hospital, Begumpet after visiting Sri Teja who was injured in the Sandhya theatre incident. pic.twitter.com/P83efBBES0
— ANI (@ANI) January 7, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 07, 2025 10:41 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

