Akshay Kumar: হাউসফুল ৫-এর সেটে চোখে চোট পান অক্ষয়, কেমন আছেন জিজ্ঞাসা করতেই খিলাড়ি যা বললেন...

হাউসফুল ৫-এর শুটিং সেটে আহত হন অক্ষয় কুমার। চোখে চোট পেয়েছিলেন তিনি। জানা গিয়েছিল, পাথরের কণা তাঁর চোখে ঢুকে গিয়েছিল

Akshay Kumar: হাউসফুল ৫-এর সেটে চোখে চোট পান অক্ষয়, কেমন আছেন জিজ্ঞাসা করতেই খিলাড়ি যা বললেন...
Akshay Kumar (Photo Credits: Instagram)

সম্প্রতি হাউসফুল ৫-এর (Housefull 5) শুটিং সেটে আহত হন অক্ষয় কুমার (Akshay Kumar)। চোখে চোট পেয়েছিলেন তিনি। জানা গিয়েছিল, পাথরের কণা তাঁর চোখে ঢুকে গিয়েছিল। সদ্য একটি ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে আসেন বলিউড খিলাড়ি। সেখানে সাংবাদিক সম্মেলন চলাকালীন এক সাংবাদিক অভিনেতাকে জিজ্ঞাসা করেন, তাঁর চোখের চোট কেমন আছে? জবাবে অক্ষয় বলেন, 'আমি আপনাকে দেখতে পাচ্ছি। আক্কির মজার জবাবে হো হো করে হেসে ওঠেন সেখানে উপস্থিত সকলে। নবাগত তারকাদের নিয়ে তৈরি 'পিন্টু কি পাপ্পি' (Pintu Ki Pappi) ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সোমবার রাতে অতিথি হয়ে পৌঁছে গিয়েছিলেন খিলাড়ি। অন্যদিকে অক্ষয়ের আসন্ন ছবি, হাউসফুল ৫ আগামী বছর জুনে মুক্তির পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অক্ষয়ের মজার জবাব... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 17, 2024 11:50 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).