Akshay Kumar: ছবি তোলার জন্যে অনুমতি নিচ্ছেন অক্ষয়, এমন দিনও দেখতে হল বলিউড খিলাড়িকে!

বিমানবন্দরে ঢুকেও ফের বেরিয়ে আসেন আক্কি এবং ম্যাডি। বিমানবন্দরের গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ অফিসারের কাছ থেকে দুই তারকা অনুমতি নিলেন পাপারাৎজির সামনে যাওয়ার জন্যে।

Akshay Kumar: ছবি তোলার জন্যে অনুমতি নিচ্ছেন অক্ষয়, এমন দিনও দেখতে হল বলিউড খিলাড়িকে!
Akshay Kumar and R Madhavan (Photo Credits: Instagram)

ছবি তোলার জন্যে অনুমতি নিতে হচ্ছে অক্ষয় কুমারকে (Akshay Kumar)। এমন দিনও দেখতে হল বলিউড খিলাড়িকে! সোমবার নিজের আসন্ন ছবি 'কেশরী চ্যাপ্টার ২'-এর (Kesari Chapter 2) প্রচারের জন্যে শহর ছাড়েন অক্কি। মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে দেখা যায় অক্ষয় কুমার, এবং আর মাধবনকে (R Madhavan)। তারকাদের ক্যামেরাবন্দি করার জন্যে বিমানবন্দরের বাইরে সর্বক্ষণ ভিড় করে থাকেন আলোকচিত্রীরা। এদিন অক্ষয় এবং মাধবনকে একসঙ্গে ক্যামেরাবন্দি করার জন্যে অনুরোধ করেন পাপারাৎজি। সেই অনুরোধে সাড়া দিয়ে বিমানবন্দরে ঢুকেও ফের বেরিয়ে আসেন আক্কি এবং ম্যাডি। বিমানবন্দরের গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ অফিসারের কাছ থেকে দুই তারকা অনুমতি নিলেন পাপারাৎজির সামনে যাওয়ার জন্যে। বিমানবন্দরের গেটে থাকা CISF-র থেকে অক্ষয় এবং মাধবনের অনুমতি নেওয়ার সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়।

ছবি তোলার জন্যে অনুমতিঃ

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 14, 2025 03:02 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).