Actor Manoj Kumar Cremated: শেষযাত্রায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা, মনোজ কুমারকে শেষবিদায় জানাতে শ্মশানে অমিতাভ

আজ শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষযাত্রার উদ্দেশ্যে পাড়ি দিলেন প্রবীণ অভিনেতা। ভারতের জাতীয় পতাকায় মোড়ানো হল বলিউডের 'ভারত কুমার'এর শবদেহ।

Actor Manoj Kumar Cremated: শেষযাত্রায় পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা, মনোজ কুমারকে শেষবিদায় জানাতে শ্মশানে অমিতাভ
Actor Cremated With Full State Honors (Photo Credits: Instagram, Wikimedia Commons)

Manoj Kumar Funeral: মনোজ কুমারের মৃত্যু ভারতীয় চলচ্চিত্র জগতের এক নক্ষত্রপতন। শুক্রবার সকালে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ৮৭ বছরের অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বহুদিন ধরেই বার্ধক্যজনিত একাধিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। এছাড়া সিরোসিস অফ লিভার মনোজ কুমারের। আজ শনিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষযাত্রার উদ্দেশ্যে পাড়ি দিলেন প্রবীণ অভিনেতা। ভারতের জাতীয় পতাকায় মোড়ানো হল বলিউডের 'ভারত কুমার'এর শবদেহ। জুহুর পবনহংস শ্মশানে মনোজ কুমারের দাহ সংস্কার করা হয়। সতীর্থকে শেষ বিদায় জানাতে শ্মশান ঘাটে পৌঁছে গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), সঙ্গে ছিলেন ছেলে অভিষেক।

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মনোজ কুমারের বিদায়ঃ

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

শেষবিদায় জানাতে শ্মশান ঘাটে অমিতাভ, অভিষেকঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 05, 2025 01:05 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).