Ashish Chanchlani and Elli AvrRam: 'অবশেষে' এলির সঙ্গে আশীষের প্রেমে সিলমোহর, প্রেমিকাকে কোলে তুলে ছবি শেয়ার ইউটিউবারের, দেখুন

অভিনেত্রীর হাতে একগুচ্ছ লাল, হলুদ গোলাপ। দুজনের চোখে মুখে আনন্দের ছটা। ভালোবাসায় ভরা এই ছবিটি শেয়ার করে আশীষ লিখেছেন, 'অবশেষ'।

Ashish Chanchlani and Elli AvrRam: 'অবশেষে' এলির সঙ্গে আশীষের প্রেমে সিলমোহর, প্রেমিকাকে কোলে তুলে ছবি শেয়ার ইউটিউবারের, দেখুন
Ashish Chanchlani and Elli AvrRam (Photo Credits: X)

জল্পনা ছিল আগে থেকেই। এবার সেই জল্পনায় সিলমোহর পড়ল। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তথা ইউটিউবার আশীষ চঞ্চলানি (Ashish Chanchlani) অভিনেত্রী এলি আভ্ররামের (Elli AvrRam) সঙ্গে নিজের সম্পর্কের স্বীকৃতি দিলেন। প্রেমিকাকে সোজা কোলে তুলে ছবি শেয়ার করেছেন আশীষ। ১২ জুলাই, শনিবার এলিকে কোল নিয়ে একটি ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন ইউটিউবার। অভিনেত্রীর হাতে একগুচ্ছ লাল, হলুদ গোলাপ। দুজনের চোখে মুখে আনন্দের ছটা। ভালোবাসায় ভরা এই ছবিটি শেয়ার করে আশীষ লিখেছেন, 'অবশেষ'। ছবিটি ইউরোপের কোন শহরে শান্ত লেকের ধারে তোলা বলেই অনুমান করছেন নেটবাসী। আশীষ এবং এলিকে মাঝেমধ্যেই একসঙ্গে বিভিন্ন ইভেন্টে দেখা গিয়েছে। আর তখন থেকেই দুজনের মধ্যেকার সম্পর্ক নিয়ে কানাঘুষো শুরু। অবশেষ স্বীকৃতি পেল ভালোবাসা।

আরও পড়ুনঃ নুডল স্ট্র্যাপের ব্লাউজ থেকে উঁকি দিচ্ছে ক্লিভেজ, গেরুয়া ফিনফিনে শাড়িতে সমুদ্রে পা ডোবালেন কঙ্গনা, দেখুন হট ভিডিও

এলির সঙ্গে আশীষের প্রেমে সিলমোহর

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 12, 2025 05:11 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).