Allu Arjun Arrested Video: হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে অল্লু অর্জুন, এখনও ছাড়া পেলেন না সুপারস্টার, দেখুন

Allu Arjun Arrested Video: হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে অল্লু অর্জুন, এখনও ছাড়া পেলেন না সুপারস্টার, দেখুন
Allu Arjun (Photo Credit: Instagram)

গ্রেফতারির পর স্বাস্থ্য পরীক্ষা,তারপর নামপল্লী আদালতে নিয়ে যাওয়া হল অল্লু অর্জুনকে (Allu Arjun Arrested)। পর্দার পুষ্পাকে দেখতে অনুরাগীদের ভিড় যেমন উপচে পড়ে, তেমনি পুলিশ কর্মীরাও কার্যত অল্লু অর্জুনকে দেখার অপেক্ষায় সময় গুনতে শুরু করেন। প্রসঙ্গত হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু-এর প্রিমিয়াতে শ্বাসরোধ হয়ে এক মহিলার প্রাণ যায়। মৃতের পরিবারের তরফে অল্লু অর্জুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। অভিযোগ দায়েরের পর শুক্রবার অল্লু অর্জুনকে গ্রেফতার করে চিক্কাডপল্লী থানার পুলিশ। তবে তাঁর বিরুদ্ধে যাতে এফআইআর খারিজ করা হয়, তার জন্য আগেই আদালতের দ্বারস্থ হন অল্লু অর্জুন। অভিনেতার আইনজীবী ইতিমধ্যেই আদালতে পৌঁছেছেন। শুক্রবার বিকেল ৪টে থেকে অল্লু অর্জুনের আবেদনের শুনানি উচ্চ আদালতে শুরু হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন: Allu Arjun Arrested Video: গ্রেফতারির পর স্বাস্থ্য পরীক্ষার জন্য অল্লু অর্জুনকে হাসপাতালে নিয়ে গেল পুলিশ, 'পুষ্পাকে' দেখতে উপচে পড়ছে অনুরাগী, দেখুন ভিডিয়ো

অল্লু অর্জুনকে নিয়ে যাওয়া হল নামপল্লী আদালতে...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 13, 2024 03:45 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).