Adipurush New Poster: রামের ভক্তিতে নিমগ্ন বজরংবলী, হনুমান জয়ন্তীর সকালে প্রকাশ পেল আদিপুরুষ'-এর নতুন পোস্টার (দেখুন সেই ছবি)
ওম রাউত পরিচালিত আদিপুরুষ ছবিটি টি-সিরিজ, ভূষণ কুমার এবং কৃষাণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার এবং রেট্রোফাইলস-এর রাজেশ নায়ার প্রযোজনা করেছেন। এখনও পর্যন্ত যা খবর তাতে ১৬ জুন ২০২৩ -এ বিশ্বব্যাপী মুক্তি পাবে এই ছবি
আজ হনুমান জয়ন্তীর সকালে বহু প্রতীক্ষিত আদিপুরুষ ছবির নতুন পোস্টার প্রকাশ করলেন আদিপুরুষের নির্মাতারা । এই পোস্টারে দেবদত্ত নাগেকে বজরংবলীর চরিত্রে দেখা যাচ্ছে। ওম রাউত পরিচালিত আদিপুরুষ ছবিটি টি-সিরিজ, ভূষণ কুমার এবং কৃষাণ কুমার, ওম রাউত, প্রসাদ সুতার এবং রেট্রোফাইলস-এর রাজেশ নায়ার প্রযোজনা করেছেন। এখনও পর্যন্ত যা খবর তাতে ১৬ জুন ২০২৩ -এ বিশ্বব্যাপী মুক্তি পাবে এই ছবি। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রভাস, কৃতি স্যানন এবং সানি সিং।
হনুমান চালিসা'-এর একটি বিখ্যাত ভক্তিমূলক লাইন হল "বিদ্যাওয়ান গুণী অতি চতুর। রামকাজ করিবে কো আতুর।" সেই বজরংবলীকে শক্তি, অধ্যবসায় এবং আনুগত্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। ' পোস্টারে প্রকাশিত ঐশ্বরিক মূর্তিটি প্রভাস অভিনীত রাঘবের ছবির উপরে বজরং বলির ভক্তির ও শ্রদ্ধার কথা মনে করিয়ে দেয়। দেখুন সেই পোস্টার-
Ram ke Bhakt aur Ramkatha ke praan…
Jai Pavanputra Hanuman!
राम के भक्त और रामकथा के प्राण…
जय पवनपुत्र हनुमान!#Adipurush #JaiShriRam #JaiBajrangBali #HanumanJanmotsav#Adipurush releases globally IN THEATRES on June 16, 2023.#Adipurush #Prabhas #SaifAliKhan @kritisanon pic.twitter.com/jdBCBfn2Fr
— Om Raut (@omraut) April 6, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 06, 2023 09:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

