Salman Khan: সলমন খানের বাড়িতে ঢুকে খুনের হুমকি, তদন্তে পুলিশ
অভিনেতাকে তাঁর বাড়িতে ঢুকে হত্যা করার এবং গাড়িতে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
নয়াদিল্লি: সোমবার অভিনেতা সলমন খানকে (Actor Salman Khan) নতুন করে হুমকি। এবার অভিনেতাকে তাঁর বাড়িতে ঢুকে হত্যা করার এবং গাড়িতে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ওয়ারলি থানায় মামলা দায়ের করা হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।
এর আগে গত ৭ নভেম্বর মুম্বই পুলিশ কর্ণাটক থেকে একজন ব্যক্তিকে গ্রেফতার করে, যিনি বলিউড অভিনেতা সালমান খানকে হুমকি বার্তা পাঠিয়ে ট্র্যাফিক পুলিশের হেল্পলাইনে ৫ কোটি টাকা দাবি করেছিলেন। বার বার হুমকি বার্তা আসায় অভিনেতা কড়া নিরাপত্তার মধ্যে আছেন। সম্প্রতি সলমন খানকে মুম্বই বিমানবন্দরে বেশ কড়া নিরাপত্তার মধ্যে দেখা গিয়েছে। অভিনেতার পাশে সশস্ত্র রক্ষী এবং তার দীর্ঘদিনের দেহরক্ষী শেরা সহ একাধিক নিরাপত্তা কর্মী উপস্থিত ছিলেন।
সলমন খানকে ফের খুনের হুমকি
#BREAKING Actor Salman Khan has reportedly received another threat, this time through the WhatsApp number of the traffic department in Worli, Mumbai. The message contained threats to kill the actor by entering his house and to blow up his car with a bomb. A case has been… pic.twitter.com/PQ6B5SJ7Tf
— IANS (@ians_india) April 14, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 14, 2025 11:04 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

