Actor Govinda Admitted Hospital: আচমকাই অসুস্থ অভিনেতা গোবিন্দা, এমার্জেন্সি কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হল তড়িঘড়ি
ধর্মেন্দ্র, প্রেম চোপড়ার পর এবার হাসপাতালে ভর্তি গোবিন্দা। অভিনেতার আইনজীবী বন্ধু ললিত বিন্দাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাড়িতে আচমকা জ্ঞান হারান গোবিন্দা। মঙ্গলবার গভীর রাতে তড়িঘড়ি ভর্তি করানো হয় মুম্বইয়ের এক হাসপাতালে। এমার্জেন্সি কেয়ার ইউনিটে রাখা হয়েছে তাঁকে।
হাসপাতালে ভর্তি অভিনেতা গোবিন্দা
VIDEO | Mumbai: Actor Govinda rushed to Juhu CritiCare Hospital after losing consciousness. Visuals from outside the hospital.#MumbaiNews
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/QqDN2u5DTM
— Press Trust of India (@PTI_News) November 12, 2025
সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে জুহুর বাড়িতে জ্ঞান হারান গোবিন্দা। ৬১ বছর বয়সী অভিনেতাকে মুম্বইয়ের শহরতলির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোবিন্দার শারীরিক অবস্থা এখন কেমন আছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। এই মুহূর্তে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন তিনি।
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Nov 12, 2025 09:12 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

