30 Years Of KHKN: আমার সবথেকে প্রিয় ছবি...'কভি হা কভি না' ছবির ৩০ বছর পূর্তিতে নস্টালজিক কিং খান (দেখুন টুইট)

ভিডিওটি শেয়ার করে কিং খান লেখেন, 'আমি সত্যিই বিশ্বাস করি যে এই ছবিটি আমার করা সবচেয়ে মধুর, সুখী ছবি। আমি ভিডিওটি দেখেছি এবং ছবিটির সঙ্গে জড়িত সবাইকে মনে রেখেছি, বিশেষ করে আমার বন্ধু এবং শিক্ষক কুন্দন শাহকে।

30 Years Of KHKN: আমার সবথেকে প্রিয় ছবি...'কভি হা কভি না' ছবির ৩০ বছর পূর্তিতে নস্টালজিক কিং খান (দেখুন টুইট)
Kabhi Haan Kabhi Naa Photo Credit: Twitter@RedChilliesEnt

বলিউডের সুপারস্টার শাহরুখ খানের অভিনীত অনেক সফল চলচ্চিত্রের মধ্যে প্রথমদিকের একটি উল্লেখযোগ্য চলচ্চিত্র হল 'কভি হা কভি না'।১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়। গতকাল সেই ছবি মুক্তির ৩০ বছর পূর্ণ করেছে। এই বিশেষ দিনে শাহরুখ খান একটি হৃদয়গ্রাহী গানের মাধ্যমে ছবিটির মুক্তির ৩০ বছর উদযাপন করেছেন।শাহরুখ খানের প্রোডাকশন হাউস রেড চিলিস এন্টারটেইনমেন্ট তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে 'কভি হা কভি না' ছবিটি সম্পর্কিত একটি ভিডিও শেয়ার করে জানিয়েছে তার ৩০ বছর পূর্ণতার ঘটনা।  ভিডিওটি শেয়ার করে কিং খান লেখেন, 'আমি সত্যিই বিশ্বাস করি যে এই ছবিটি আমার করা সবচেয়ে মধুর, সুখী ছবি। আমি ভিডিওটি দেখেছি এবং ছবিটির সঙ্গে জড়িত সবাইকে মনে রেখেছি, বিশেষ করে আমার বন্ধু এবং শিক্ষক কুন্দন শাহকে। ছবির পুরো ইউনিট এবং কলাকুশলীদের ধন্যবাদ এবং আপনাদের সকলকে ভালোবাসা।'

দেখুন সেই টুইট-

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Feb 26, 2024 10:34 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).