Lucid Layoffs: চাকরি থেকে ছাটাইয়ের পথে লুসিডের ১৩০০ কর্মী

লুসিড গ্রুপের সিইও পিটার রলিনসনের একটি ইমেল অনুসারে জানা গেছে এই চাকরি ছাঁটাই কর্মচারী এবং ঠিকাদারদের প্রভাবিত করবে।

Lucid Layoffs: চাকরি থেকে ছাটাইয়ের পথে লুসিডের ১৩০০ কর্মী
Lucid layoff Photo Credit:Twitter@latestly

মার্কিন অটোমেকার সংস্থা  লুসিড গ্রুপ যারা বৈদ্যুতিক যান (Electronic Vehicle) বিলাসবহুল অল-ইলেকট্রিক এয়ার সেডান উৎপাদন করে তারা ঘোষণা করেছে যে  আগামী মাসের মধ্যে প্রায় ১৩০০ কর্মী বা তার ১৮ শতাংশ কর্মী ছাঁটাই করছে ( (Lucid Layoffs) লুসিড গ্রুপের  সিইও পিটার রলিনসনের একটি ইমেল অনুসারে জানা গেছে  এই চাকরি ছাঁটাই কর্মচারী এবং ঠিকাদারদের প্রভাবিত করবে।লুসিড আশা করে যে তার পুনর্গঠন পরিকল্পনায় প্রায় $২৪ মিলিয়ন থেকে $৩০ মিলিয়ন খরচ হবে,যেমন বিচ্ছেদ পেমেন্ট, কর্মচারী বেনিফিট এবং স্টক-ভিত্তিক ক্ষতিপূরণের কারণে। ছাঁটাই হবে সংগঠন জুড়ে। অর্থাৎ  এতে এক্সিকিউটিভ সহ প্রায় প্রতিটি স্তরে এর প্রভাব পড়বে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Mar 29, 2023 10:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).