Bengaluru Video: খাবার দিতে অস্বীকার করায় রেস্তোরাঁর কর্মীদের পেটালেন মত্তরা, দেখুন ভিডিয়ো

Bengaluru Video: খাবার দিতে অস্বীকার করায় রেস্তোরাঁর কর্মীদের পেটালেন মত্তরা, দেখুন ভিডিয়ো
Bengaluru Hotel Fight Video (Photo Credit: Video Screen Grab)

রাত ১১টার পর খাবার দিতে রাজি হননি রেস্তোরাঁর (Restaurant) কর্মীরা। তাতেই রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে বিবাদে জড়ালেন ৫ ব্যক্তি। বেঙ্গালুরুর (Bengaluru) এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। যেখানে দেখা যায়, বেঙ্গালুরুর ইলেক্ট্রনিক সিটিতে একটি রেস্তোরায় রাত ১১টার পর ঢোকেন বেশ কয়েকজন মত্ত ব্যক্তি। যাঁরা রেস্তোরাঁর কর্মীদের খাবার দিতে বলেন। কিন্তু রেস্তাঁরার কর্মীরা বেশি রাতে কোনওবাবে কাউকে খাবার দিতে পারবেন না বলে জানালে, দু পক্ষের মধ্যে প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময়, তারপর হাতাহাতি শুরু হয়। খাবার না পাওয়ায় হোটেলের কর্মীদের মারধর শুরু করে মত্তরা। বচসা জোরদার শুরু হলে, এরপর পুলিশকে খবর দেন রেস্তোরাঁর কর্মীরা। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সঙ্গে গ্রেফতার করা হয় ৫ জনকে। দেখুন সেই ভিডিয়ো...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 01, 2022 12:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).