Lata Mangeshkar Health Update: সেরে উঠছেন লতা মঙ্গেশকর

সেরে উঠছেন লতা মঙ্গেশকর (Lata Mangeskar)। ধীরে ধীরে সংকটজনক অবস্থা কাটিয়ে ভালো হয়ে উঠছেন সুরসম্রাজ্ঞী। এমনটাই জানিয়েছে হাসপাতালের (Hospital) একটি সূত্র। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা সংকটজনক। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। মঙ্গলবারও তিনি হাসপাতালেই আছেন।

লতা মঙ্গেশকর (Photo Credits: PTI)

মুম্বই, ১২ নভেম্বর: সেরে উঠছেন লতা মঙ্গেশকর (Lata Mangeskar)। ধীরে ধীরে সংকটজনক অবস্থা কাটিয়ে ভালো হয়ে উঠছেন সুরসম্রাজ্ঞী। এমনটাই জানিয়েছে হাসপাতালের (Hospital) একটি সূত্র। হাসপাতাল সূত্রে খবর, তাঁর শারীরিক অবস্থা সংকটজনক। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। মঙ্গলবারও তিনি হাসপাতালেই আছেন।

মুম্বইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে (Mumbai's Breach Candy Hospital) শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন তিনি। ওই হাসপাতালেরই জনসংযোগের একটি টিম বিবৃতি দিয়ে জানিয়েছে, কিংবদন্তি গায়িকার অবস্থা বর্তমানে স্থিতিশীল। তাঁদের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, 'সত্যি কথা বলতে কি, তিনি এমন লড়াই করেছেন যে খারাপ অবস্থা থেকে বেরিয়ে এসেছেন তিনি।" তাঁরা আরও বলছেন, সঙ্গীতশিল্পী হওয়ায় তাঁর ফুসফুসের ক্ষমতাই তাঁকে এই অবস্থা থেকে বের করে এনেছে। উনি একজন প্রকৃত ফাইটার। লতাজি কখন হাসপাতাল থেকে ছাড়া পান এবং বাড়ি ফেরেন, তার সব আপডেট আমরা জানাব। এই মুহূর্তে তাঁর পরিবারকে যে স্পেস দেওয়া প্রয়োজন তা দেওয়ার জন্য অনুরোধ করছি।" আরও পড়ুন: Lata Mangeshkar Health Update: গুরুতর অসুস্থ হয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি লতা মঙ্গেশকর

গত রবিবার রাত দুটো নাগাদ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ৯০ বছরের কিংবদন্তি গায়িকা। প্রবাদপ্রতিম গায়িকাকে (Singer) হাসপাতালে ভর্তি করেন তাঁর আত্মীয়রা। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। চলতি বছরের ৩০ মার্চ ভারতীয় সেনাকে উত্‍‌সর্গ করে মুক্তি পেয়েছে তাঁর গান 'সৌগন্ধ মুঝে ইস মিট্টি কি।'

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement