Zombie Squirrels: সাক্ষাৎ 'রাক্ষস', 'জম্বি স্কুইরেল' ঘুরে বেড়াচ্ছে, বিশালাকার কাঠবেড়ালি দেখে অবাক গোটা দুনিয়া

রিপোর্টে প্রকাশ, ফাইব্রোমাটোসিস নামে এক ধরনের ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছে কাঠবেড়ালিগুলি। যার জেরেই ওই কাঠবেড়ালিগুলির আকার এবং আয়তন ক্রমাগত বেড়ে যাচ্ছে। ফাইব্রোমাটোসিস নামে ওই কাঠবেড়ালিগুলির আকার, আয়তন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াতেই তা নিয়ে চিন্তা ছড়ায় এবে সেগুলিকে জম্বি কাঠবেড়ালি হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

Zombie Squirrels (Photo Credit: X)

Zombie Squirrels: হঠাৎ করে যদি দেখে আপনার চারপাশে ঘোরাফেরা করা কাঠবেড়ালিগুলো বড় হয়ে যাচ্ছে আকার আয়তনে। যদি দেখেন, কাঠবেড়ালিগুলো ফুলে ফেঁপে যাচ্ছে। তাহলে কী করবেন! শুনতে অবাক লাগলেও আমেরিকায় এমন কিছু কাঠবেড়ালি দেখা গিয়েছে, যাদের  আকার, আয়তন একেবারেই স্বাভাবিক নয়। কাঠবেড়ালিগুলি আকার, আয়তনে ক্রমশ ফুলে যাচ্ছে দেখে এদের জম্বি কাঠবেড়ালি (Zombie Squirrels) নাম দেওয়া হয়েছে।

রিপোর্টে প্রকাশ, ফাইব্রোমাটোসিস নামে এক ধরনের ভাইরাসে আক্রান্ত হতে শুরু করেছে কাঠবেড়ালিগুলি। যার জেরেই ওই কাঠবেড়ালিগুলির আকার এবং আয়তন ক্রমাগত বেড়ে যাচ্ছে। ফাইব্রোমাটোসিস (Fibromatosis) নামে ওই কাঠবেড়ালিগুলির আকার, আয়তন অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াতেই তা নিয়ে চিন্তা ছড়ায় এবে সেগুলিকে জম্বি কাঠবেড়ালি হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

কী এই ফাইব্রোমাটোসিসের লক্ষণ কী

ফাইব্রোমাটোসিস হলে ত্বকের নীচের অংশ ফুলে যায় ক্রমাগত

মুখ ফুলে যায়

পা ফুলে যায়

চলাফেরায় অসুবিধা হয়

ক্রমাগত শরীরের টিস্যুগুলি যেভাবে বৃদ্ধি পায়, তাতে সেই জীব বা পশুর আকার এবং আয়তনও বৃদ্ধি পায়।

ফাইব্রোমাটোসিসকে কাঠবেড়ালিদের ফক্স বা স্কুইরেল ফক্স হিসেবে চিহ্নিত করা হয়। যার জেরে কাঠবেড়ালির শরীরের বিভিন্ন অংশ যেমন ফুলে যায়, তেমনি তার আকারও বৃদ্ধি পায়। সেই সঙ্গে কাঠবেড়ালির শরীরের রংও পালটে যায়।

কোনও কোনও সময় কাঠবেড়ালির শরীর থেকে সমস্ত রোম ঝরে পড়তে শুরু করে। সেই সময় একে গ্রে স্কুইরেল হিসেবে চিহ্নিত করা হয়। ফাইব্রোমাটোসিসে আক্রান্ত কোনও কাঠবেড়ালি যদি স্বাভাবিক আকার এবং আয়তনের কাঠবেড়ালির সংস্পর্শে আসে, তাহলে তারা আক্রান্ত হয় বলে জানা যায়।

আমেরিকায় বর্তমানে এই ধরনের কাঠবেড়ালির সংখ্যা বাড়ছে। ৪ থেকে ৮ সপ্তাহের মধ্যে এই ধরনের রোগ কাঠবেড়ালির শরীরে ছড়িয়ে পড়ে। দুরন্ত গতিতে এই রোগের বাড়বাড়ন্ত রোধ না করলে, পরিস্থিতি ক্রমাগত খারাপ হবে বলেই মনে করা হচ্ছে।

সম্প্রতি আমেরিকার কলোরাডোয় জম্বি খরগোশ দেখা যায়। এক ধরনের ভাইরাসে আক্রান্ত হয়ে ওই খরগোশের আকার এবং আয়তন যেভাবে পালটে যায়, কাঠবেড়ালির ক্ষেত্রেও সেই একই উপসর্গ দেখা দিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

Share Now
Advertisement


সম্পর্কিত খবর

Zombie Deer Disease: কানাডায় প্রাণীদের মধ্যে ছড়াচ্ছে "জম্বি ডিয়ার রোগ", মানুষের সংক্রমণের সম্ভাবনা

Zombie Virus: ফের নয়া ভাইরাস! হদিশ মিলল প্রায় ৫০ হাজার বছর পুরনো 'জম্বি' ভাইরাসের, জেনে নিন কী বলছেন বিজ্ঞানীরা

Zombie Virus: জেগে উঠছে ৪৮৫০০ বছর ধরে হিমায়িত থাকা ‘জম্বি ভাইরাস’, রিপোর্ট ঘিরে চাঞ্চল্য

People Fleeing From Tehran Video: ট্রাম্পের ট্যুইটের পর রাস্তা ভরে যাচ্ছে লাল আলোয়, তেহরান ছেড়ে পালাচ্ছেন হাজার হাজার মানুষ, ভাইরাল ভিডিয়ো

Advertisement

Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের

Israel-Iran Video: ইজরায়েলের যুদ্ধ বিমানের হামলা ইরানে, তছনছ তেহরান, দেখুন ভিডিয়ো

Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর

Advertisement
Advertisement
Share Now
Advertisement