West Bengal Weather Update: বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের (South Bengal) বাসিন্দাদের জন্য সুখবর শোনাল হাওয়া অফিস। ওড়িশায় নিন্মচাপের (Depression) প্রভাবে বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানান আবহাওয়া অফিস (IMD)। বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হবে। সেই তুলনায় অন্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় প্রধানত আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

(Photo Credits: IANS|File)

কলকাতা, ১৪ জুলাই: দক্ষিণবঙ্গের (South Bengal) বাসিন্দাদের জন্য সুখবর শোনাল হাওয়া অফিস। ওড়িশায় নিন্মচাপের (Depression) প্রভাবে বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানান আবহাওয়া অফিস (IMD)। বৃহস্পতিবার উপকূলের জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হবে। সেই তুলনায় অন্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় প্রধানত আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন এলাকায় থাকা নিম্নচাপের জেরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে ৩-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে। উপকূলে ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৪৫ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। তাই আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আরও পড়ুন: Sourav Ganguly: বাঙালি হিসেবে ব্রিটিশ সংসদে সম্বর্ধিত সৌরভ গঙ্গোপাধ্যায়, কী বললেন মহারাজ?

তবে, বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টির ঘাটতি রয়েই যাবে। এখনও পর্যন্ত স্বাভাবিক বর্ষার বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। যার কারণে ধান-সহ অন্য চাষবাসে দেরি হবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বৃষ্টি হতে পারে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement