শনিবার, অক্টোবর 10, 2026 ব্রেকিং নিউজ:
CJP Protest: দিল্লি মেট্রো ও ট্রেন পুরোপুরি বন্ধ নয়, নিয়ন্ত্রিতভাবে চালানোর নির্দেশ সুপ্রিম কোর্টের | Delhi CJP Protest: দিল্লিতে বিক্ষোভের আগে ট্রেন ও মেট্রো বিধিনিষেধ নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ আরশোলাদের | যন্তর মন্তরে CJP-র বিক্ষোভে অনুমতি দিল না দিল্লি পুলিশ, জারি ১৬৩ ধারা |

Valentine's Day 2021 Wish: ভ্যালেন্টাইনস ডে-র শুভেচ্ছা, ভালবাসার দিন হয়ে উঠুক মধুর

লাইফ স্টাইল Sarmita Bhattacharjee | Feb 14, 2021 08:13 AM IST
A+
A-

লাগল বসন্তের হাওয়া। হালকা শীতে শিরশিরানি খানিকটা কম। হাওয়ায় এখন ভালোবাসার রোমান্টিসিজম। প্রকৃতিও নিজেকে রোমান্টিসিজমে সাজাচ্ছে। ময়দান, নন্দনে উড়বে লাল হৃদয়ের গ্যাস বেলুন। বিক্রিও হবে প্রচুর। কত না পাওয়া ভালোবাসাকে সফল করার অদম্য চেষ্টা হবে। কারও হৃদয় ভাঙা বেদনা আরও বেদনা দেবে রবীন্দ্র সরোবরের ঝিলে প্রেমিক-প্রেমিকার আলিঙ্গন দেখে। প্রেমের কবিতা ফুটে উঠবে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। 'পাগলি তোর সাথে কাটাবো বন্য জীবন' কিংবা 'আমার চোখে ঠোঁটে গালে তুমি লেগে আছো।' কত প্রেমের নিবেদন হবে। কত মালির বাগান খালি হয়ে গোলাপ আদানপ্রদান হবে প্রেমিক প্রেমিকার মধ্যে। বছরের বাকি দিনগুলি ঝগড়াঝাটি, মুখ ভার, ভুল বোঝাবুঝি হয়ে থাকলেও এই সাতটি দিন ওসব এড়িয়েই যাবেন কপোত-কপোতীরা। আর আজ এই ভালবাসার সপ্তাহের শেষ দিন। উইশ করুন নিজের প্রিয়জনকে।

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel