Ram Navami Wishes In Bengali 2025: রাত পেরোলে হিন্দু ধর্মের বড় উৎসব রাম নবমী, অগ্রিম শেয়ার করে ফেলুন রাম নবমীর শুভেচ্ছা বার্তা
রাত পেরোলে হিন্দু ধর্মের বড় উৎসব রাম নবমী(Ram Navami 2025)।পঞ্জিকা অনুসারে, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথি আজ (৫ এপ্রিল) সন্ধ্যা ৭:২৬ মিনিটে শুরু হয়ে আগামীকাল অর্থাৎ ৬ এপ্রিল সন্ধ্যা ৭:২২ মিনিটে শেষ হবে। তাই গোটা দেশে রামনবমী উৎসব ৬ এপ্রিল পালিত হবে।
অযোধ্যার রাজা দশরথ ও রাণী কৌশল্যার সন্তান রামের (GOD Ram) জন্মদিন পালিত হয় চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার, ভগবান বিষ্ণুর মানবীয় রূপের প্রাচীনতম অবতার শ্রী রামচন্দ্র (Lord Ram)।চৈত্রের নয় দিন বসন্তের নবরাত্রি পালন করা হয়। এরই মধ্যে রাম নবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে একটি। রাম নবমীর পূণ্য প্রভাতে সূর্যদেবের আরাধনা , পদ্মফুল এবং তুলসীপাতা দিয়ে ভগবান শ্রী রামের আরাধনায় বিশেষ শুভ ফল লাভ হয়।
এই শুভদিনটিকে উদযাপন করার জন্য আপনার বন্ধুবান্ধব, পরিবার, আত্মীয়স্বজনের মধ্যে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য লেটেস্টলি (LatestLY) নিয়ে এসেছে অসাধারণ কিছু শুভেচ্ছা বার্তা। অগ্রিম শেয়ার করে শুভেচ্ছা বিনিময় করে নিন প্রিয়জনদের সঙ্গে।
(The above story first appeared on LatestLY on Apr 05, 2025 08:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

