সোমবার, অক্টোবর 05, 2026 ব্রেকিং নিউজ:
Darya Shipilova: প্লেগ গবেষণাগারে কর্মরত মৃত তরুণী দ্যারিয়া শিপিলোভা-র আসল পরিচয়, কোয়ারেন্টাইনে শতাধিক | Sambhav Jain Depression: নয়ডার বহুতল থেকে মরণঝাঁপে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মৃত্যু, পারিবারিক বিবাদের দিক খতিয়ে দেখছে পুলিশ | Kash Patel: বাগদান সারলেন ট্রাম্পের ডানহাত তথা এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল |

Happy Republic Day 2021 Wishes: প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা লেটেস্টলি বাংলার তরফে

উৎসব-ধর্ম Sarmita Bhattacharjee | Jan 26, 2021 07:01 AM IST
A+
A-

আজ ভারতবর্ষের ৭২-তম প্রজাতন্ত্র দিবস (Republic Day 2020)। দেশে সংবিধান (Constitution) প্রবর্তনের স্মৃতিতে প্রতি বছর প্রজাতন্ত্র দিবস হিসেবে উদযাপন করা হয় ২৬ জানুয়ারি। ভারতে সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস পালিত হয়ে আসছে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে। স্বাধীনতা লাভের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় যুক্তরাজ্যের সংসদে ভারতীয় স্বাধীনতা আইন পাশ হওয়ার মাধ্যমে। এর ফলে ব্রিটিশ ভারত ভেঙে গিয়ে কমনওয়েলথ অফ নেশনসের অন্তর্গত অধিরাজ্য হিসেবে দু'টি স্বাধীন রাষ্ট্র ভারত ও পাকিস্তানের জন্ম হয়। আজকের দিনে গেরুয়া, সবুজ, সাদার তিনরঙে আলোকিত হবে তাজমহল, ইন্ডিয়া গেট। ১৫ই আগস্ট ১৯৪৭ এ দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের (Freedom Movement) ফলে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায়। এই স্বাধীনতা আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত, প্রায় সম্পূর্ণ শান্তিপূর্ণ অহিংস অসহযোগ আন্দোলন ও আইন অমান্য আন্দোলন। ১৫ই আগস্ট ১৯৪৭ এ ভারত স্বাধীন হলেও দেশের প্রধান হিসেবে তখনও বহাল ছিলেন ষষ্ঠ জর্জ এবং লর্ড লুই মাউন্টব্যাটেন ছিলেন এর গভর্নর জেনারেল। তখনও দেশে কোনো স্থায়ী সংবিধান ছিল না।

RELATED VIDEOS

SocialLY


Close
Latestly whatsapp channel