Kim Jong Un Memes Go Viral: বিশ্ব যুদ্ধ ৩ এর আবহে কিম যেন 'নিঃশব্দ রাজা', যুদ্ধের উত্তাপ থেকে রক্ষা করছেন উত্তর কোরিয়াকে, ভাইরাল মিম
ইজরায়েলের (Israel) সঙ্গে ইরানের (Iran) যুদ্ধের উত্তাপ ক্রমশ বাড়ছে। অন্যদিকে রাশিয়া (Russia) এবং ইউক্রেনের (Ukraine) যুদ্ধও থামেনি এখনও। তারই মাঝে চলছে আমেরিকার হুমকির পালা। সবকিছু মিলিয়ে গোটা বিশ্ব জুড়ে ফের বিশ্ব যুদ্ধ ৩ নিয়ে আশঙ্কা তৈরি হতে শুরু করেছে। তবে এসবের মাঝে উত্তর কোরিয়া (North Korea) যেন নিজেকে সবকিছু থেকে সরিয়ে নিয়েছে। উত্তর কোরিয়ার একনায়ক (Kim Jong Un Memes Go Viral) North Korea হিসেবে পরিচিত কিম জং উনকে যখন প্রত্যেক অত্যাচারী এবং মেজাজি শাসক হিসেবে মনে করেন, সেই সময় তিনি যেন নিজেকে যুদ্ধে দামামা থেকে সরিয়ে রেখেছেন। কিম জং উনকে কোনওভাবে দেখা যাচ্ছে না এই সমস্ত যুদ্ধের মাঝে নিজেকে জড়িয়ে ফেলতে। অর্থাৎ কিম জং উন কোনওভাবেই যুদ্ধের সঙ্গে নিজেকে জড়াননি। তিনি একেবারে শান্ত হয়ে রয়েছেন এবং উত্তর কোরিয়ায় যুদ্ধের আঁচ লাগতে দেননি। ফলে গোটা বিশ্ব জুড়ে যুদ্ধের আবহের মাঝে উত্তর কোরিয়া নিজেকে একেবারে বাঁচিয়ে রেখেছে। ফলে কিমের একের পর এক মিম ভাইরাল হচ্ছে।
দেখুন কিম জং উন কীভাবে নিজেকে যুদ্ধের আবহ থেকে বাঁচিয়ে রেখেছেন...
View this post on Instagram
কিম কোনওভাবেই যুদ্ধের সঙ্গে উত্তর কোরিয়াকে জড়াননি...
কিমের একের পর এক ছবি এবং ভিডিয়ো ভাইরাল হতে শুরু করেছে...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)