US on India China Border Dispute : অরুণাচল ভারতেরই অংশ , চিনের দাবিকে নস্যাৎ করে তোপ মার্কিন প্রশাসনের (দেখুন টুইট)

কিছু দিন আগে, চীনের প্রতিরক্ষা মন্ত্রক অরুণাচল প্রদেশকে চীনের অংশ বলে দাবি করে। তারা ওই এলাকার নাম দিয়েছেন ঝাংনান। চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র সিনিয়র কর্নেল ঝাং জিয়াওগাং গত ১৫ মার্চ বলেন, "ঝাংনান চীনের আদি অঞ্চল।

India, China (Photo Credit: Wikipedia)

অরুণাচল প্রদেশ যে ভারতেরই অংশ তা আরও এক বার স্পষ্ট ভাষায় জানিয়ে দিল আমেরিকা।বুধবার আমেরিকার বিদেশ দফতরের মুখপাত্র বেদান্ত পটেল তাঁর দৈনন্দিন সাংবাদিক বৈঠকে বলেন, “আমেরিকা অরুণাচল প্রদেশকে ভারতের অংশ হিসাবে স্বীকৃতি দেয়।”একই সঙ্গে তিনি বলেন, “প্রকৃত নিয়ন্ত্রণরেখা ধরে জবরদখলের মাধ্যমে এলাকা দখলের কোনও একপাক্ষিক চেষ্টা হলে আমরা তার বিরোধিতা করব।”

কিছু দিন আগে, চীনের প্রতিরক্ষা মন্ত্রক অরুণাচল প্রদেশকে চীনের অংশ বলে দাবি করে। তারা ওই এলাকার নাম দিয়েছেন ঝাংনান। চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র সিনিয়র কর্নেল ঝাং জিয়াওগাং গত ১৫ মার্চ বলেন, "ঝাংনান চীনের আদি অঞ্চল।তারপর এই বিতর্কে ঢুকে পড়ে চিনা ফৌজও। গত সোমবার চিনা পিপল্‌স লিবারেশন আর্মি (PLA) অরুণাচলকে ‘চিনা ভূখণ্ডের অংশ’ বলে চিহ্নিত করে। চীন কখনোই অরুণাচল প্রদেশকে ভারতের অংশ হিসেবে স্বীকৃতি দেয়নি (India China Border Dispute)। তবে আন্তর্জাতিক স্তরে বারবার এই বিষয়ে মুখ পুড়েছে চিনের।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement