Rahul Gandhi: আগামী সপ্তাহেই গুজরাটে রাহুল গান্ধী , মোদী গড়ে আদিবাসী অধিকার সত্যাগ্রহে রাগা

গুজরাট বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। জোর জল্পনা দ্রুত গুজরাট বিধানসভা ভেঙে ভোটে যাবে বিজেপি।

Rahul Gandhi (Photo Credit: Twitter/ANI)

গুজরাট বিধানসভা নির্বাচনের (Gujrat Vidansabha Elections 2022) ঢাকে কাঠি পড়ে গিয়েছে। জোর জল্পনা দ্রুত গুজরাট বিধানসভা ভেঙে ভোটে যাবে বিজেপি (BJP)। আর তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে কোমর বেঁধে নেমে পড়েছে সব দলই। এবার গুজরাটে গিয়ে প্রচারে নামছেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। নেপালে বন্ধুর বিয়ে সেরে দেশে ফিরে আগামী সপ্তাহে গুজরাটে যাচ্ছেন রাগা। আগামী মঙ্গলবার, ১০ মে মোদীর রাজ্যের দাহুদে যাচ্ছেন রাহুল।

সেখানে আদিবাসী অধিকার সত্যাগ্রহ কর্মসূচিতে যোগ দেবেন তিনি। গতবার রাহুলের নেতৃত্বে গুজরাট বিধানসভা নির্বাচনে লড়ে বিজেপি সরকারকে সরাতে না পারলেও ভাল ফল করেছিল কংগ্রেস। এবার গুজরাট ভোটে থাকছে আম আদমি পার্টি-ও। আরও পড়ুন: লাউডস্পিকার বিতর্কে 'ইউ টার্ন'রাজ ঠাকরের

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement