Mann ki Baat: মন কী বাতে ৮৩০ কোটির খরচ দাবি করা গুজরাটের আপ প্রধানের বিরুদ্ধে জারি এফআইআর, ভিত্তিহীন টুইট বলল পিআইবি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মন কী বাত'অনুষ্ঠানের পিছনে গত ৯ বছরে খরচ হয়েছে ৮৩০ কোটি টাকা। এমন দাবি করে টুইট করেছিলেন গুজরাটে আম আদমি পার্টির প্রধান ইশুদান গাধভি।

Mann Ki Baat Sand work Photo Credit: Twitter@ians_india

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মন কী বাত'(Mann ki Baat programme) অনুষ্ঠানের পিছনে গত ৯ বছরে খরচ হয়েছে মোট ৮৩০ কোটি টাকা। এমন দাবি করে টুইট করেছিলেন গুজরাটে আম আদমি পার্টির প্রধান (AAP Gujarat chief) ইশুদান গাধভি (Isudan Gadhvi)। মন কী বাত-এর আয়োজন, প্রচার সহ মোট ১০০টি পর্বে খরচ করা হয়েছে ৮৩০ কোটি। তিনি বলেছিলেন, মন কী বাত-এর জন্য এক একটি পর্বে খরচ হয়েছে ৮.৩ কোটি টাকা।

গাধভির এমন দাবির কোনও ভিত্তি নেই দাবি করে এফআইআর (FIR) দায়ের করা হল গুজরাটে অরবিন্দ কেজরিওয়ালের দলের প্রধানের বিরুদ্ধে। পিআইবি (PIB)-র ফ্যাক্ট চেক করে জানায় গাধভির এমন দাবি বেশ বিভ্রান্তমূলক। আরও পড়ুন-দিল্লি পাবলিক স্কুলে বোমাতঙ্কের পর্দা ফাঁস, ঘটনার পেছনে ১৬ বছরের স্কুল ছাত্র

দেখুন পিআইবি-র টুইট

দেখুন টুইট

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement