Lockdown Update: লকডাউনে বন্ধ অফিস-কাছারি, আর্থিক ঘাটতির কথা মাথায় রেখে সমস্তরকম ছাড় দেওয়ার সিদ্ধান্ত বিদ্যুৎ মন্ত্রকের

লকডাউনের (Lockdown) প্রভাবে দেশজুড়ে থমকে রয়েছে জনজীবন। লকডাউনের ফলে ব্যহত হতে পারে সাধারণ মানুষের বিদ্যুতের মাশুল প্রদান। শুধু তাই নয়, বন্ধ বহু কলকারখানা-অফিস। বন্ধ রেলও। ফলে অনেকটাই কমবে বিদ্যুত্ ব্যবহারের পরিমাণ। ফলে ঘাটতি দেখা দেবে অর্থে। সেই দিক নজর রেখেই বিদ্যুত্ বিতরণকারী সংস্থাগুলিকে (DISCOM) আগামী তিন মাসের জন্য আর্থিক ছাড় দেওয়ার ঘোষণা করল বিদ্যুত্ মন্ত্রক।

Representational Image (Photo credits: PTI)

কলকাতা, ২৮ মার্চ: লকডাউনের (Lockdown) প্রভাবে দেশজুড়ে থমকে রয়েছে জনজীবন। লকডাউনের ফলে ব্যহত হতে পারে সাধারণ মানুষের বিদ্যুতের মাশুল প্রদান। শুধু তাই নয়, বন্ধ বহু কলকারখানা-অফিস। বন্ধ রেলও। ফলে অনেকটাই কমবে বিদ্যুত্ ব্যবহারের পরিমাণ। ফলে ঘাটতি দেখা দেবে অর্থে। সেই দিক নজর রেখেই বিদ্যুত্ বিতরণকারী সংস্থাগুলিকে (DISCOM) আগামী তিন মাসের জন্য আর্থিক ছাড় দেওয়ার ঘোষণা করল বিদ্যুত্ মন্ত্রক।

২৪ ঘণ্টার খবর অনুযায়ী, আগামী ৩১ মার্চ পর্যন্ত DISCOM সংস্থাগুলির সিকিউরিটি মানি জমা করার ক্ষেত্রে ৫০% ছাড় দেওয়া হল। বিদ্যুত্ সরবরাহের ক্ষেত্রে যাতে সংস্থাগুলি কোনও সমস্যার সম্মুখীন না হয়, সেই উদ্দেশ্যেই এই পদক্ষেপ। আগামী ৩ মাস পর্যন্ত টাকা জমা দেওয়ার ক্ষেত্রে যে নিয়মমাফিক ফাইন হয়, তা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারচার্জও লাগবে না বলে ঘোষণা করা হয়েছে। আরও পড়ুন, দেশজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮৭৩, মহারাষ্ট্রে ১৮০; মৃত ১৯

লকডাউন পরিস্থিতিতে যাতে কোনও ভাবে বিদ্যুত্ সরবরাহে ব্যাঘাত না হয়, সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখছে বিদ্যুত্ মন্ত্রক। ইতিমধ্যেই কেন্দ্র ও রাজ্যের বিদ্যুত্ সরবরাহ নিয়ন্ত্রক সংস্থাগুলিকে এ বিষয়ে নির্দেশিকা পাঠানো হয়েছে। সাধারণ মানুষের বিদ্যুত্-এর কোনও সমস্যা হবে না বলে আশ্বাস বিদ্যুত্ মন্ত্রকের। অল ইন্ডিয়া পাওয়ার ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শৈলেন্দ্র দুবে জানান, দেশের প্রায় সব রাজ্যেই এক ধাক্কায় বিদ্যুতের চাহিদা ২০-৩০% কমে গিয়েছে। রেল, কল-কারখানা, অফিস ইত্যাদি বাণিজ্যিক চাহিদা প্রায় নেই বললেই চলে। তাছাড়া বিল সংগ্রহও কমেছে এক ধাক্কায় ৮০%। ফলে, পেমেন্টের ক্ষেত্রে সমস্যা হওয়াটাই স্বাভাবিক।

Share Now
Advertisement


সম্পর্কিত খবর

Prevention Of Fraud: ভুলেও নিজের ব্যাঙ্কের বিশদ বিবরণ শেয়ার করবেন না, যাচাই করে অ্যাপ ব্যবহার করুন-সতর্ক করে জানাল ডিসকম

Mi 10T Series India Launch: পুজোর অফার! Mi 10T, Mi 10T Pro & Mi True Wireless Earphones 2C লঞ্চ ভারতে

Lockdown Update: লকডাউনে বন্ধ অফিস-কাছারি, আর্থিক ঘাটতির কথা মাথায় রেখে সমস্তরকম ছাড় দেওয়ার সিদ্ধান্ত বিদ্যুৎ মন্ত্রকের

Raja Raghuvanshi Murder Case: রাজা রঘুবংশী হত্যাকাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ, সোনম-সহ তিন অভিযুক্তকে নিয়ে চেরাপুঞ্জির ঘটনাস্থলে পুলিশ

Advertisement

Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা

Haryana Model Murder Case: হরিয়ানায় মডেল খুনে গ্রেফতার প্রেমিক, গলা কেটে হত্যাকে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা

Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর

Advertisement
Advertisement
Share Now
Advertisement