Mimi Chakraborty Positive For COVID 19: করোনায় আক্রান্ত মিমি চক্রবর্তী, নিভৃতবাসে তৃণমূল সাংসদ

নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন মিমি চক্রবর্তী। বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন এবং চিকিৎসকের কথা মতো চলছেন বলে জানান অভিনেত্রী।

Mimi Chakraborty (Photo Credit: Instagram)

কলকাতা, ৫জানুয়ারি: করোনাভাইরাসে আক্রান্ত মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। নিজের ট্যুইটার হ্যান্ডেলের মাধ্যমে সেই খবর জানান তৃণমূল কংগ্রেসের সাংসদ (TMC MP) অভিনেত্রী।

 

মিমি জানান, বেশ কয়েকদিন ধরে তিনি বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। দেখা করেননি কারও সঙ্গে। পরিস্থিতি বেশ খারাপ বলে জানান অভিনেত্রী। পাশাপাশি তিনি আরও জানান, তিনি চিকিৎসকের পরামর্শ মতো চলছেন। প্রত্যেকে যাতে মাস্ক পরেন এবং নিরাপদে থাকেন, সেই আবেদন জানান মিমি চক্রবর্তী।

আরও পড়ুন:  Narendra Modi: 'ভারতের প্রধানমন্ত্রীর ক্ষতির চেষ্টা করেছে কংগ্রেস', মোদীর কনভয় আটকে থাকার ঘটনায় তোপ স্মৃতির

মিমি চক্রবর্তীর পাশাপাশি শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তীও দ্বিতীয়বার করোনায় আক্রান্ত। কোভিডে কাবু অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ও। মঙ্গলবার করোনায় আক্রান্ত হন বলে জানান জনপ্রিয় লেখন শ্রীজাত মুখোপাধ্যায়। বাবুল সুপ্রিয়ও (Bbaul Supriyo) আক্রান্ত হন করোনায়। করোনা টিকা (Corona Vaccine) নেওয়া সত্ত্বেও কীভাবে ভাইরাসের কবলে আবার পড়লেন, তা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement