Coronavirus: লন্ডন থেকে কলকাতায় মিমি চক্রবর্তী-জিৎ, আইসোলেশনে থাকবেন সাংসদ-তারকা

লন্ডনে শ্যুটিংয়ে গিয়েছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। করোনাভাইরাসের (Coronavirus Outbreak) জেরে আটকে মিমি-সহ শ্যুটি টিম আটকে পড়েছিলেন সেখানেই। বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) পা রাখেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। শুধু মিমিই ছিলেন না। মিমির সঙ্গে ছিলেন অভিনেতা জিৎ (Jeet)। আপাতত নিজেদের এবং সকলের সুরক্ষার কথা মাথায় রেখে আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

Photo Source: Wikipedia

কলকাতা, ১৮ মার্চ: লন্ডনে শ্যুটিংয়ে গিয়েছিলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। করোনাভাইরাসের (Coronavirus Outbreak) জেরে আটকে মিমি-সহ শ্যুটি টিম আটকে পড়েছিলেন সেখানেই। বুধবার সকালে কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) পা রাখেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী। শুধু মিমিই ছিলেন না। মিমির সঙ্গে ছিলেন অভিনেতা জিৎ (Jeet)। আপাতত নিজেদের এবং সকলের সুরক্ষার কথা মাথায় রেখে আইসোলেশনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আরও পড়ুন: Coronavirus Positive in Kolkata: কলকাতায় করোনায় আক্রান্ত ১, বেলেঘাটা আইডিতে চিকিৎসারত

মিমি চক্রবর্তী। সাংসদের পাশাপাশি অভিনেত্রীও তিনি বটে। আর যার জন্য এদিক-ওদিক ছুটে যেতে হয় মিমি চক্রবর্তীকে। ইচ্ছে না থাকলেও উপায় নেই! তাই করোনাভাইরাসের কামড়ে যখন আতঙ্কে কাঁপছে দুনিয়া। ঠিক সেই সময়ই উড়ে গিয়েছিলেন লন্ডনে। সেই ছবি টুইটও করেন তিনি। মিমি লিখেছিলেন, "কাজের প্রতি দায়বদ্ধতার জন্য আমাকে উড়ে যেতে হচ্ছে লন্ডনে। নিজেকে বাঁচানোর জন্য় সমস্ত সতর্কতামূলক ব্যবস্থাই নিয়েছি।"

মারণরোগ করোনাভাইরাস রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এছাড়া এই মুহূর্তে যারা বিদেশ থেকে দেশে ফিরছেন, বিশেষত কলকাতায়। তাদের আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে সরকার। সেই নির্দেশ মতই তারকারা নিজেদের আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ লন্ডন থেকে দুবাই হয়ে কলকাতা বিমানবন্দরে পা রাখেন মিমি-জিৎ। মিমি মাস্ক না পরে থাকলেও জিতের মুখে ছিল মাস্ক।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement