US Attack In Howti Locations : লোহিত সাগরে হামলার জের, ইয়েমেনের ৩০ টি স্থানে পাল্টা হামলা মার্কিন এবং ব্রিটিশ বাহিনীর

বাণিজ্য জাহাজে হামলা রুখতে অভিযান জারি থাকবে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র

Red Sea (Photo Credit: Twitter)

ইজরায়েল হামাসের যুদ্ধের মধ্যেই ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইয়েমেনের হাউতি (Howthi) বাহিনী। ইতিমধ্যেই বেশ কিছু বাণিজ্যিক জাহাজ লোহিত সাগরে আক্রমনও করেছে তারা। এবার সেই আক্রমনের পাল্টা হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের তরফেও হাউতিদের বেশ কিছু ঘাঁটিতে হামলা করা হল।

শুক্রবার ভারতে দিকে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। শুক্রবার রাতে দিকে  হাউতিদের পক্ষ থেকে একটি বাণিজ্যতরীতে অ্যান্টি শিপ ব্যালেস্টিক মিসাইল ছোঁড়া হয় বলে জানা গেছে।হাউতিদের এই হামলা রুখতে তাদের ৩০ টি স্থানে একযোগে হামলা চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ ড্রোন এবং নৌসেনা।

এই হামলাকে সমর্থন করেছে অষ্ট্রেলিয়া, বাহরিন, নেদারল্যান্ড, কানাডা সহ বেশ কিছু দেশ। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই হামলা আরও জারি থাকবে বলে জানা গেছে।

এই বিষযে বাইডেন জানিয়েছেনম যে লোহিত সাগরে (Red Sea) আর্ন্তজাতিক সীমান্তে হাউতিদের হামলার সম্মুখীন হচ্ছে মার্কিন বাণিজ্যতরীগুলি। অ্যাটি শিপ ব্যালেস্টিক মিসাইল দ্বারা জাহাজ ধ্বংস করার চেষ্টা চালানো হচ্ছে। যা জাহাজে অবস্থিত মার্কিন নাগরিক, কর্মচারীদের জীবন সংশয়ের কারন হতে পারে। এর পাশাপশি বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসাও ক্ষতিগ্রস্থ হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement