Ukrain War : রাশিয়ার সঙ্গে যুদ্ধে টিকে থাকতে ইউক্রেনকে ৪০০ বিলিয়ন ডলারের সামরিক সাহায্য ঘোষণা মার্কিন যুক্তরাষ্ট্রের

পাঠানো অস্ত্রে মধ্যে থাকবে এয়ার ডিফেন্স সিস্টেম, আর্টিলারি ভেহিকেল ও আর্মাড ভেহিকেল, অ্যান্টি আর্মার ক্যাপাবেলিটিজ প্রভৃতি

Antony Blinken (Photo: ANI)

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে আরও সাহায্য যোগাতে এবার ৪০০ মিলিয়ন ডলার সামরিক সাহায্যের কথা ঘোষণা করল মার্কিন যুক্তরাষ্ট্র। যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অস্ত্র, এয়ার ডিফেন্স সিস্টেম, আর্টিলারি ভেহিকেল ও আর্মাড ভেহিকেল সহ আরও অনেক কিছু।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন জানিয়েছেন, প্রেসিডেন্টের কাছ থেকে অনুমতি পাওয়ার পর ইউক্রেনে প্যাকেজ পাঠানো হচ্ছে, যার মধ্যে রয়েছে  এয়ার ডিফেন্স সিস্টেম, আর্টিলারি ভেহিকেল ও আর্মাড ভেহিকেল, অ্যান্টি আর্মার ক্যাপাবেলিটিজ যা রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে সাহায্য করবে। এবং পুনরায় যাতে তাদের পুরনো ঘাটি দখল করতে পারে সেই অর্থেই এই সাহায্য বলে জানা যাচ্ছে।

ব্ল্যাক সি গ্রেন চুক্তি থেকে সরে আসার পরও ইউক্রেনের বিভিন্ন  বন্দর এবং শস্যাগার গুলিতে বোমাবর্ষণ করে চলেছে রাশিয়ান সেনা বলে জানান তিনি।

এর পাশাপাশি তিনি বলেন যে, রাশিয়া চাইলেন এই যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারে তাদের সৈন্য ইউক্রেন থেকে তুলে নিয়ে গিয়ে। কিন্তু যতদিন তা না করছে ততদিন আমেরিকা এবং অন্যান্য সহযোগী দেশ ইউক্রেনের পাশে থাকবে।

 

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement