Vladimir Putin: পরমাণু হামলার প্রস্তুতি? কীভাবে প্রশিক্ষণ নিচ্ছে রুশ সেনা, নজর পুতিনের

ইউক্রেন সহ পশ্চিমী দেশগুলির বিরুদ্ধে লড়তে কীভাবে প্রস্তুতি নিচ্ছে সেনা বাহিনী, সে বিষয়ে নিজে তদারকি করছেন ভ্লাদিমির পুতিন। রুশ সেনা কোথায় কীভাবে প্রশিক্ষণ নিচ্ছে, তা খতিয়ে দেখতে ক্রমাগত টেলিভিশনে চোখ রাখছেন রুশ প্রেসিডেন্ট।

Vladimir Putin (Photo Credit: Instagram)

মস্কো, ২৬ অক্টোবর: ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে 'ডার্টি বম্ব' তৈরির অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন কোনওভাবে ডার্টি বম্ব ব্যবহার করলে, রাশিয়া (Russia)  ছাড়বে না। প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহার নিয়ে সতর্কতা জারি করা হয় ক্রেমলিনের তরফে। এবার ইউক্রেন সহ পশ্চিমী দেশগুলির বিরুদ্ধে লড়তে কীভাবে প্রস্তুতি নিচ্ছে সেনা বাহিনী, সে বিষয়ে নিজে তদারকি করছেন ভ্লাদিমির পুতিন। রুশ সেনা কোথায় কীভাবে প্রশিক্ষণ নিচ্ছে, তা খতিয়ে দেখতে ক্রমাগত টেলিভিশনে চোখ রাখছেন রুশ প্রেসিডেন্ট।

 

এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসার পরপরই আমেরিকাকে বন্ধু বলে আহ্বান করলেন ঋষি সুনক। ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ বরাবরই একে অপরের ভাল বন্ধু। সুতরাং আমেরিকা এবং ইউরোপ একযোগে ইউক্রেনের পাশে দাঁড়াবে বলে মন্তব্য করেন ব্রিটেনের নয়া প্রধানমন্ত্রী ঋষি সুনক।

আরও পড়ুন: Russia-Ukraine War: 'ডার্টি বম্ব 'নিয়ে ইউক্রেনের সঙ্গে কথা হচ্ছে চিনের, দাবি রাশিয়ার

প্রসঙ্গত ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাস তাঁর বিদায়ী ভাষণে রাশিয়ার বিরুদ্ধে ফুঁসে ওঠেন। ঋষি সুনক যাতে ইউক্রেনের পাশে দাঁড়ান, সে বিষয়ে আশাপ্রকাশকরেন লিজ ট্রাস।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement