Russia-Ukraine War: বড় সিদ্ধান্ত, ইউক্রেনে রাশিয়ার সব সম্পত্তি বাজেয়াপ্ত করবে জেলেনস্কি সরকার

রাশিয়া যতই চেষ্টা করুক না কেন, ইউক্রেন দখল করতে পারবে না বলে দাবি করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, পরপর দুটি বিশ্বযুদ্ধে নিজেদের অস্তিত্ব রক্ষা করেছে ইউক্রেন। রাশিয়া বহুবার ইউক্রেনকে ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু পারেনি। প্রত্যেকবার ইউক্রেনকে ভাঙার রাশিয়ার প্রচেষ্টা বিফলে গিয়েছে।

Russia-Ukraine War (Photo Credit: Twitter)

কিভ, ৩ মার্চ:  ইউক্রেনে (Ukraine) রাশিয়ার (Russia) যত সম্পত্তি রয়েছে কিংবা রাশিয়ান নাগরিকদের যা আছে, তা বাজেয়াপ্ত করা হবে। ইউক্রেন পার্লামেন্টের তরফে আজ  এই নিয়ম পাশ করানো হয়। ইউক্রেনে রাশিয়ানদের যা রয়েছে, আজ থেকে সব বাজেয়াপ্ত করা হবে বলে স্পষ্ট জানানো হয়েছে সে দেশের পার্লামেন্টের তরফে।

 

এদিকে রাশিয়া যতই চেষ্টা করুক না কেন, ইউক্রেন দখল করতে পারবে না বলে দাবি করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, পরপর দুটি বিশ্বযুদ্ধে নিজেদের অস্তিত্ব রক্ষা করেছে ইউক্রেন। রাশিয়া বহুবার ইউক্রেনকে ধ্বংস করার চেষ্টা করেছে কিন্তু পারেনি। প্রত্যেকবার ইউক্রেনকে ভাঙার রাশিয়ার প্রচেষ্টা বিফলে গিয়েছে। এবার যদি পুতিন (Vladimir Putin) ভেবে থাকেন, ইউক্রেনকে শেষ করে দেবেন। ইউক্রেনের মানুষের মনোবল ভেঙে দেবেন, তাহলে ভুল করছেন তিনি। ইউক্রেনিয়নদের সাহস, মনোবল ভাঙা এত সহজ কাজ নয় বলে মস্কোর বিরুদ্ধে আজ তোপ দাগতে দেখা যায় ভলোদিমির জেলেনস্কিকে (Volodymyr Zelenskyy)।

আরও পড়ুন:  Russia-Ukraine War: ফের ত্রাতার ভূমিকায় সোনু সুদ, ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের ফেরানোর আপ্রাণ চেষ্টা অভিনেতার

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement