COVID-19 Vaccine: তৃতীয় দফার ট্রায়ালে কোভিড-১৯ প্রতিরোধে তৈরি ৯০% কার্যকর, জানালো মার্কিন ওষুধ নির্মাতা কোম্পানি ফাইজার

তৃতীয় দফার ট্রায়ালে কোভিড-১৯ প্রতিরোধে তৈরি ৯০ শতাংশ কার্যকর বলে জানালো মার্কিন ওষুধ নির্মাতা কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেক। সোমবার দুটি সংস্থার তরফে একথা ঘোষণা করা হয়। নভেম্বরেই জরুরি ব্যবহারের জন্য আসতে পারে ভ্যাকসিনের ফাইল।

ভ্যাকসিনের প্রতীকি ছবি (Photo Credits: Oxford Twitter)

ওয়াশিংটন, ৯ নভেম্বর: তৃতীয় দফার ট্রায়ালে কোভিড-১৯ (COVID19) প্রতিরোধে তৈরি ৯০ শতাংশ কার্যকর বলে জানালো মার্কিন ওষুধ নির্মাতা কোম্পানি ফাইজার (Pfizer) ও জার্মান কোম্পানি বায়োএনটেক। সোমবার দুটি সংস্থার তরফে একথা ঘোষণা করা হয়। নভেম্বরেই জরুরি ব্যবহারের জন্য আসতে পারে ভ্যাকসিনের ফাইল।

প্রাথমিক পর্যবেক্ষণে, ওই ভ্যাকসিনের দুটি ডোজের প্রথমটি প্রয়োগের ২৮দিন পরে ও দ্বিতীয়টি দেওয়ার সাতদিন বাদে কোভিড-১৯ সংক্রমিত রোগীর দেহে প্রতিরোধী সুরক্ষা তৈরি হয়েছে। মার্কিন মিডিয়ার খবর, দুটি সংস্থা বলেছে, আগে থেকে সংক্রমণের লক্ষণ, প্রমাণ দেখা যায়নি, এমন লোকজনের ক্ষেত্রে কোভিড-১৯ রুখতে ৯০ শতাংশের বেশি কার্যকর তাদের তৈরি ভ্যাকসিন। আরও পড়ুন, প্রেসিডেন্ট পদ ছাড়ার আগে করোনার দায়ে দুষ্ট চিনকে শাস্তি দিতে পারেন ট্রাম্প, বিশেষজ্ঞ মতামত

এক বিবৃতিতে ফাইজার জানিয়েছে, আমাদের কোভিড-১৯ ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের প্রথম পর্বের যে ফল এসেছে, তাতে আমাদের ভ্যাকসিনের করোনাভাইরাস প্রতিরোধী ক্ষমতার প্রাথমিক প্রমাণ মিলেছে।

গোটা বিশ্বে কোভিড ভ্যাকসিন নিয়ে পর্যবেক্ষণ করছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও পুণের সিরাম ইনস্টিটিউট সহ একাধিক দেশের নানা কোম্পানি ভাইরাস তৈরির দৌড়ে নেমেছে। তার মধ্যেই প্রতিষেধক ভ্যাকসিনের কার্যকারিতা, প্রতিরোধী শক্তি কতদিন থাকবে, তা নিয়েও প্রশ্ন উঠছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement