Pakistan: 'পাপের শাস্তি'; বালোচ বিদ্রোহীদের আঘাতে ফের ক্ষত বিক্ষত পাকিস্তান, আবার হামলা জ়াফর এক্সপ্রেসে, দেখুন ভিডিয়ো
রিপোর্টে প্রকাশ, পেশোয়ার থেকে সিন্ধ প্রদেশের দিকে যাচ্ছিল জ়াফর এক্সপ্রেস। বালোচিস্তানে প্রবেশ করতেই রেল লাইনের কাছে রাখা আইইডি ফেটে যায়। যার জেরে বড় মাপের বিস্ফোরণ হয় এবং থেমে যায় ট্রেনটি। প্রবল বিস্ফোরণের জেরে জ়াফর এক্সপ্রেসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন বলে জানা যায়।
দিল্লি, ৭ অক্টোবর: পাকিস্তানে (Pakistan) ফের হামলা। এবারও ফের জ়াফর এক্সপ্রেস (Jaffar Express Train) লক্ষ্য করে হামলা চালাল বালোচ গ্রুপ (Baloch Rebels)। বালোচিস্তানে ঢোকার পর জ়াফর এক্সপ্রেসে আইইডি বিস্ফোরণ হয়। যার দায় নেয় বালোচ গ্রুপ। সিন্ধ প্রদেশের সুলতানকোটে রেললাইনের কাছে আইইডি রাখা হয়েছিল। সেই আইইডি ফেটে প্রবল বিস্ফোরণ হয়। যার জেরে জ়াফর এক্সপ্রেসের বেশ কিছু যাত্রী আহত বলে খবর মেলে।
দেখুন সেই ভিডিয়ো যখন আইইডি বিস্ফোরণে আহত হন জ়াফর এক্সপ্রেসের যাত্রীরা...
চলতি বছর আরও একবার এই জ়াফর এক্সপ্রেস অপহরণ করে বালোচ গ্রুপ। গত ১১ মার্চ জ়াফর এক্সপ্রেস অপহরণের ঘটনা ঘটে। কোয়াট্টা থেকে পেশোয়ারে যাওয়ার সময় বোলানে জ়াফর এক্সপ্রেসের উপর হামলা চলে এবং সেখান থেকে বেশ কিছু যাত্রীকে অপহরণ করে নিয়ে যায় বালোচ বিদ্রোহীরা।
মার্চ মাসের ওই ঘটনায় ২১ জন যাত্রী এবং ৩ পুলিশ অফিসারের মৃত্যু হয় বলে জানা যায়। তবে পাক পুলিশের পালটা দাবি, জ়াফর এক্সপ্রেস অপহরণের ঘটনায় তারা ৩৩ জন বিদ্রোহীকে দমন করেছে। অর্থাৎ পুলিশের গুলিতে ৩৩ জন বিদ্রোহী নিহত হয়েছে বলে পালটা দাবি পাকিস্তান প্রশাসনের।
গত ২৪ সেপ্টেম্বর বালোচিস্তানে পাক বায়ুসেনার হেলিকপ্টার হামলা চালায়। যে হামলার জেরে মহিলা, শিশু মিলিয়ে বহু মানুষের মৃত্যু হয়। ওই ঘটনার পর ফের শেহবাজ় শরিফ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন বালোচরা।