Pakistan Hailstorm Video: পাকিস্তানে ভয়ঙ্কর শিলাবৃষ্টি, আকাশ থেকে ঝরে পড়ছে দানবীয় বরফের টুকরো; ভেঙে চুরমার সব গাড়ি, ভাইরাল ভিডিয়ো
একটানা ৩৫ মিনিট ধরে ইসলামাবাদ শিলাবৃষ্টির জেরে বেশ কিছু জায়গায় হঠাৎ বন্যা দেখা দেয়। যার জেরে পাকিস্তানের রাজধানী শহরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শিলাবৃষ্টির জেরে কোনও কোনও জায়গায় গাড়ির ছাদ, কাঁচ ভেঙে তা ভিতরে পড়তে শুরু করে।
দিল্লি, ১৭ এপ্রিল: পাকিস্তানে (Pakistan) শিলাবৃষ্টি (Hailstorm)। এক নাগাড়ে ৩৫ মিনিট ধরে শিলাবৃষ্টি চলে পাকিস্তানে। আকাশ থেকে মাটিতে ঝরে পড়তে শুরু করে বরফ। এক একটি বরফের গোলার আঘাতে বাড়ির বাইরে দাঁড় করানো গাড়ির সোনেট, দরজা, ছাদ সব ফুটো হয়ে যেতে শুরু করে। গাড়ির কাঁচও বাঙতে শুরু করে বরফের গোলার আঘাতে। টানা ৩৫ মিনিট ধরে এই শিলাবৃষ্টিতে কার্যত অনেক কিছু ভেঙে চুরমার হয়ে যায়। ইসলামাবাদের বাড়িঘর থকে শুরু করে গাড়িঘোড়া, বরফের টুকরোর আঘাতে সব ভাঙতে শুরু করে। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের শিলাবৃষ্টির সেই ভয়াবহ রূপের ভিডিয়ো হু হু করে ভাইরাল হতে শুরু করে।
একটানা ৩৫ মিনিট ধরে ইসলামাবাদ শিলাবৃষ্টির জেরে বেশ কিছু জায়গায় হঠাৎ বন্যা দেখা দেয়। যার জেরে পাকিস্তানের রাজধানী শহরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শিলাবৃষ্টির জেরে কোনও কোনও জায়গায় গাড়ির ছাদ, কাঁচ ভেঙে তা ভিতরে পড়তে শুরু করে।
ফলে গাড়ির ভিতরে থাকা সিটও ফুটো হতে শুরু করে। যার জেরে কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসলামাবাদে হঠাৎ করে আবহাওয়ার এই পরিবর্তন কেন, তা নিয়ে এখনও বিশেষ কিছু জানা যায়নি।
দেখুন সেই শিলা বৃষ্টির ভিডিয়ো...
একের পর এক ভিডিয়ো ভাইরাল হতে শুরু করে...
টানা ৩৫ মিনিট ধরে ইসলামাবাদে চলে শিলাবৃষ্টি....