Pakistan Army Chief Asim Munir Spreads Hate Against India: 'হিন্দুদের থেকে আমরা আলাদা', ইতিহাস বিকৃত করে ভারতের নামে মিথ্যাচার করলেন পাক সেনা প্রধান, ভাইরাল ভিডিয়ো
অসীম মুনীর বলেন, 'আমরা হিন্দুদের চেয়ে সম্পূর্ণ আলাদা। আমাদের সংস্কৃতি আলাদা। আমাদের ঐতিহ্য, পরম্পরা সব আলাদা। ভারতে বসবাসকারী হিন্দুদের সঙ্গে আমাদের শিল্প, সংস্কৃতির কোনও মিল নেই।' এমনই মন্তব্য করতে শোনা যায় অসীম মুনিরকে।
দিল্লি, ১৭ এপ্রিল: ফের ভারতের বিরুদ্ধে বিরুদ্ধে বিদ্বেষ ছড়ালেন পাকিস্তানের সেনা প্রধান অসীম মুনির (Pakistan Army chief Asim Munir)। 'ভারত (India) ভেঙে পাকিস্তান (Pakistan) গঠিত হয়নি। দুটি দেশের জন্ম পৃথকভাবে হয়েছে।' ফের ইতিহাসের মিথ্যাচার করল পাকিস্তান। ভারত ভেঙে পাকিস্তানের জন্ম হয়নি, পাকিস্তান এবং ভারত দুটি পৃথক দেশ ছিল। সম্প্রতি এমনই মন্তব্য করতে শোনা যায় পাক সেনার প্রধান অসীম মুনীরকে।
অসীম মুনীর বলেন, 'আমরা হিন্দুদের (Hindus) চেয়ে সম্পূর্ণ আলাদা। আমাদের সংস্কৃতি আলাদা। আমাদের ঐতিহ্য, পরম্পরা সব আলাদা। ভারতে বসবাসকারী হিন্দুদের সঙ্গে আমাদের শিল্প, সংস্কৃতির কোনও মিল নেই।' এমনই মন্তব্য করতে শোনা যায় অসীম মুনিরকে।
শুনুন পাক সেনা প্রধানের দাবি...
Pakistan Army Chief General Asim Munir spews hate against #Hindus and propagates the #TwoNationTheory, which failed in 1971 when Bangladesh got independence from Pakistan. He asserts that children must be taught such "falsehoods" since it's easier to brainwash youth. Shameful! pic.twitter.com/vaVZhEK4v8
— Taha Siddiqui (@TahaSSiddiqui) April 16, 2025
শুধু তাই নয়, ছোটবেলা থেকে পাকিস্তানি শিশুদের শেখাতে হবে, তাঁদের পূর্বজরা কেমন ছিলেন। হিন্দুদের চেয়ে কতটা পৃথক তাঁদের পূর্বজরা ছিলেন, সে বিষয়ে ভবিষ্যত প্রজন্মকে শেখাতে হবে বলেও মন্তব্য করেন পাক সেনা প্রধান অসীম মুনীর।
পাশাপাশি পাকিস্তান গড়ে তুলতে তাঁদের পূর্বজদের কতটা পরিশ্রম করতে হয়েছে, তা ভবিষ্যত প্রজন্মকে জানাতে হবে। কষ্ট করে তৈরি দেশকে কীভাবে সুরক্ষিত রাখতে হয়, তা পাকিস্তানিরা জানেন বলেও মন্তব্য করেন অসীম মুনির।
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

