Iranian Port Explosion: ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে জখম পাঁচ শতাধিক ছাড়াল, হত ৪
ইরানের বন্দর শহর বান্দার আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে জখমের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত বান্দার আব্বাসে জখমের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গিয়েছে। হতের সংখ্যা কমপক্ষে ৪ জন।
Iran Port Explosion ইরানের বন্দর শহর বান্দার আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে জখমের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত বান্দার আব্বাসে জখমের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গিয়েছে। হতের সংখ্যা কমপক্ষে ৪ জন। উদ্ধারের কাজ শুরু হতেই চারটি মৃতদেহ উদ্ধার হয়। এদিকে, জখমদের সুস্থ করার জন্য অনেক রক্তের প্রয়োজন। স্থানীয় মানুষ হাসপাতালের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে রক্তদান করছেন। এটি যে জঙ্গিহানা তেমনটা নিশ্চিত করে এখনই বলা হচ্ছে না। তবে তদন্তের শুরুতে এটি জঙ্গিহানা নয়, নিছকই দুর্ঘটনা তেমনটাও বলা হচ্ছে না
এক্স প্ল্যাটফর্মে বেশ কয়েকটি দাবি করা হয়েছে, বন্দরের একটি জাহাজে মাল নামানোর পরই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঠিক কতটা তীব্র ছিল এই বিস্ফোরণ? ৩০ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের পর কালো ধোঁয়া দেখা গিয়েছে। আরও পড়ুন-ভারত-পাক সীমান্ত থেকে উদ্ধার ড্রোন সহ বিপুল পরিমাণের মাদক, জারি তল্লাশি অভিযান
ইরানে বন্দরে বিস্ফোরণ
বিস্ফোরণের পর ভয়াবহ ছবি
স্থানীয়রা জানান, ১০ কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের স্পষ্ট শব্দ পাওয়া গিয়েছে। যেহেতু দেশটা ইরান, আর এত বড় বিস্ফোরণ, আর তাই ইজরায়েলের ভূমিকার কথা উঠছে। ইজরায়েলের গোয়েন্দাবাহিনী মোসাদ এই বিস্ফোরণের পিছনে থাকতে পরে বলে ইরানের সোশ্যাল মিডিয়ায় ইউজারদের দাবি। যেহেতু এখনও তেমন কোনও প্রমাণ মেলেনি।