Indian Student Found Dead: বিদেশে রহস্যজনক মৃত্যু ভারতীয় পড়ুয়ার, ৪ দিন নিখোঁজ থাকার পর কানাডার রাজধানীর রাস্তায় মিলল ভংশিকার দেহ

রিপোর্টে প্রকাশ, গত আড়াই বছর ধরে ভংশিকা কানাডায় ছিলেন পড়াশোনার জন্য। স্কুল শেষ করে ডিপ্লোমা করতে কানাডায় পাড়ি দেন ভংশিকা। হঠাৎ ভংশিকার সংঙ্গে কী হল যে প্রথমে নিখোঁজ থাকার পর পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয় ওট্টাওয়া থেকে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Indian Student Missing In Canada (Photo Credit: X)

দিল্লি, ২৯ এপ্রিল: ফের এক ভারতীয় পড়ুয়ার (Indian Student) মৃত্যু বিদেশে। এবার বিদেশে পড়তে গিয়ে মৃত্যু হল ভংশিকা নামে এক ছাত্রীর। কানাডার (Canada) ওট্টাওয়ায় ভংশিকার (Indian Student Vanshika) মৃতদেহ উদ্ধার করা হয়। কী কারণে ভংশিকার মৃত্যু হয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ভংশিকা গত ৩,৪ দিন ধরে নিখোঁজ ছিলেন। তাঁর কোনও খোঁজ মিলছিল না। অবশেষে কানাডার (Canada) ভারতীয় রাজধানী ওট্টাওয়া থেকে ভংশিকা নামে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়। কানাডা পুলিশের তরফে ভংশিকার মৃত্যুর তদন্ত শুরু করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ভংশিকা নামে ওই ছাত্রীর মৃত্যুর কারণ কিছু সামনে আসেনি।

আরও পড়ুন: Indian Student Missing: হঠাৎ গায়েব সুদীক্ষা, ডমিনিকান সৈকত থেকে নিখোঁজ হওয়া ভারতীয় পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করা হোক, চাইছেন বাবা-মা

হঠাৎ নিখোঁজ, তারপরই উদ্ধার হয় মৃতদেহ...

 

রিপোর্টে প্রকাশ, গত আড়াই বছর ধরে ভংশিকা কানাডায় ছিলেন পড়াশোনার জন্য। স্কুল শেষ করে ডিপ্লোমা করতে কানাডায় পাড়ি দেন ভংশিকা। হঠাৎ ভংশিকার সংঙ্গে কী হল যে প্রথমে নিখোঁজ থাকার পর পড়ুয়ার  মৃতদেহ উদ্ধার হয় ওট্টাওয়া থেকে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ওট্টাওয়ায় যে ভারতীয় দূতাবাস রয়েছে, সেখানকার তরফে ভংশিকার মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে প্রত্যেকে যাতে সাবধানে থাকেন, আবেদনও জানানো হয়।

জানা যায়, গত ২৫ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন ভংশিকা। ওওয়ায় যে হিন্দিভাষী সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তাঁদের মধ্যে ভংশিকাকে নিয়ে খবর ছড়ায়। এরপর ভংশিকার বাড়িতে খবর যায়। সেই থেকে ভংশিকার মোবাইল ফোন বন্ধ মেলে। কেউ তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না। কী কারণে ভংশিকা কোথায় গিয়েছেন, সেই খবর কারও কাছে ছিল না। ৩,৪ দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে ভংশিকার মৃতদেহ উদ্ধার করে কানাডার স্থানীয় পুলিশ।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement