Imran Khan Arrest: পাকিস্তানে দেদার লুঠপাট, ময়ূরের পাশাপাশি লুঠ কোল্ড ড্রিংক্স, দই, কোর্মা

ইমরানের গ্রেফতারির পরই বিশৃঙ্খলা শুরু হয় পাকিস্তানে

Imran Khan, Peacock (Photo Credits: Facebook, wikimedia commons)

কোর্ট চত্বর থেকে গ্রেফতারের পরই ইমরান খানের সমর্থকের লুঠপাঠ শুরু পাকিস্তান জুড়ে। সেনা বাহিনীর আধিকারিকের বাড়িতে চালানো হয়েছে লুঠপাঠ। নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে থাকা ময়ূর। এবার ময়ুরের পাশাপাশি কোর্মা, দই, কোল্ড ডিংক্স, কেচআপ সহ নানান ধরনের খাবারও নিয়ে যেতে দেখা গেল লুঠেরাদের। সেই ছবি রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

মঙ্গলবার গ্রেফতার হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। একের পর এক মামলায় নাম জড়িয়েছিল তেহরিক-ই-ইনসাফ প্রধানের। সেই আবহেই ইসলামাবাদ হাই কোর্টে উপস্থিত হয়েছিলেন তিনি। আদালতের বাইরে পাক রেঞ্জারদের হাতে গ্রেফতার হন ইমরান খান। গ্রেফতারির পর থেকেই বিক্ষোভে ফেটে পড়েছে তেহরিক-ই-ইনসাফ সমর্থকরা। তবে পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবার রাজনৈতিক বিক্ষোভের আঁচ এসে পড়ে সেনা সদর দফতরে। ইমরান খানের গ্রেফতারির প্রতিবাদে প্রায় কয়েকশো তেহরিক-ই-ইনসাফ সমর্থক হামলা চালায় সে দেশের সেনা শিবির গুলোতে। লাহোরের সেনা নিবাসে ঢুকে ময়ূর চুরি করেছে তাঁরা।

সেনা অফিসারের বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় সমর্করা। তাদের কাউকে বলতে শোনা যায়, 'বলেছিলাম না, ইমরান খানকে বিরক্ত করবে না'।

বুধবার পুলিশ জানিয়েছে এখনও পর্যন্ত ১০০০মানুষকে গ্রেফতার করা হয়েছে বিশৃঙ্খলা সৃষ্টি এবং লুঠপাঠের জন্য। ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে যাতে হিংসা এবং লুঠপাঠ ছড়িয়ে না পড়ে।

দেখুন ভি়ডিও

সেনা কমান্ডারের বাড়িতে গেট ভেঙে ঢুকে পড়ল বিক্ষোভকারীরা

 

ময়ূরের আরও একটি ছবি

লাহোরে সেনা কমান্ডারের বাড়ি থেকে ময়ূর নিয়ে যাওয়ার ছবি

কোকাকোলা, দই এবং কোর্মা নিয়ে যাওয়ার ছবি

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement