Temple Vandalised In Karachi: পাকিস্তানের করাচিতে হিন্দু মন্দিরে ভাঙচুর, আতঙ্কে সংখ্যালঘুরা

পাকিস্তানের করাচিতে (Karachi) একটি হিন্দু মন্দিরে (Hindu Temple) ভাঙচুর করা হয়েছে। যা পাকিস্তানে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার করাচির শহরের কোরাঙ্গি (Korangi) এলাকার শ্রী মারি মাতা মন্দিরে (Shri Mari Maata Temple) ভাঙচুর চালানো হয়েছে। ভাঙচুরের খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছে মন্দির ঘিরে ফেলে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

Temple Vandalised In Karachi (Photo: IANS)

করাচি, ৯ জুন: পাকিস্তানের করাচিতে (Karachi) একটি হিন্দু মন্দিরে (Hindu Temple) ভাঙচুর করা হয়েছে। যা পাকিস্তানে বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেছে। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার করাচির শহরের কোরাঙ্গি (Korangi) এলাকার শ্রী মারি মাতা মন্দিরে (Shri Mari Maata Temple) ভাঙচুর চালানো হয়েছে। ভাঙচুরের খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছে মন্দির ঘিরে ফেলে। পাশাপাশি এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।

ওই এলাকার বাসিন্দা সঞ্জীব দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, মোটরসাইকেলে করে ছয় থেকে আটজন লোক এসে মন্দিরে হামলা চালায়। তিনি বলেন, কে বা কারা হামলা করেছে তা আমরা জানি না। কোরাঙ্গির এসএইচও ফারুক সানজরানি জানিয়েছেন যে পাঁচ থেকে ছয়জন অজ্ঞাত সন্দেহভাজন মন্দিরে প্রবেশ করে এবং ভাঙচুর করে পালিয়ে যায়। তিনি আরও জানান, হামলাকারীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আরও পড়ুন: Russia-Ukraine War: এভারেস্টের শিখরে ইউক্রেনের পতাকা উত্তোলন করে যুদ্ধের প্রতিবাদ করলেন রাশিয়ান পর্বতারোহী

পাকিস্তানে প্রায়ই হিন্দু মন্দির ভাঙচুরের ঘটনা ঘটে। গত অক্টোবরে কোটরিতে সিন্ধু নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক মন্দিরে অজ্ঞাত ব্যক্তিরা হামলা চালায়। ২০২১ সালের অগাস্টে ভোং শহরে একটি হিন্দু মন্দিরে ভাঙচুর চালানো হয়।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement