Forest Fire : স্পেনের বনাঞ্চলে আগুন, পুড়ে ছাই ৮,৫০০ হেক্টর জমি
স্পেনের মিনিস্ট্রি অফ ইকোলজির তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২৫০ টি অগ্নিনির্বাপক দল এবং ১৬৫ সেনাবাহিনীর এমার্জেন্সী টিম এই অগ্নিনির্বাপনের কাজে নিযুক্ত রয়েছেন
স্পেনের দক্ষিণ পশ্চিম অংশের বনাঞ্চলে ভয়াবহ আগুন। যার জেরে এলাকা থেকে উদ্ধার করা হল ৫০০ নাগরিককে। স্পেনের দক্ষিণ পশ্চিম অংশে ভয়াবহ আগুনের জেরে বিপদের সম্মুখীন সেখানে অবস্থিত স্থানীয় নাহরিকরা। ৮,৫০০ হেক্টর এলাকায় আগুন লাগার জেরে পুড়ে ছাই বনাঞ্চল।
স্পেনের মিনিস্ট্রি অফ ইকোলজির তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ২৫০ টি অগ্নিনির্বাপক দল এবং ১৬৫ সেনাবাহিনীর এমার্জেন্সী টিম এই অগ্নিনির্বাপনের কাজে নিযুক্ত রয়েছেন। সঙ্গে রয়েছে ৬ টি বিমান, ৮ টি হেলিকপ্টার এবং ২৩ টি গাড়ি।
আগুন লাগার ঘটনাটি প্রথম ঘটে বুধবার স্পেনের এক্সট্রামাদুরার লাস হার্ডেসে। গত বছরের জুলাই মাসে ৫০০০ হেক্টর জমিতে আগুন লাগার ঘটনা ঘটেছিল একই এলাকায়।
ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার সিস্টেম এর তথ্য অনুযায়ী বনাঞ্চলে আগুন লাগার জেরে ৬৬ হাজার হেক্টর জমি নষ্ট হয়েছে ২০২৩ সালে।
পরিস্থিতির মোকাবিলার জন্য ২.২ বিলিয়ন ইউরোর একটি প্যাকেজ সম্প্রতি ঘোষণা করেছে স্পেনের সরকার।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)