Donald Trump On Birthright Citizenship: জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার 'অশিক্ষিত মানুষ, অশিক্ষিত শিশুদের' জন্য নয়, বললেন ট্রাম্প
আমেরিকার মসনদে বসার পর ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট সময় বেধে দেন। আগামী ২০ ফেব্রুয়ারি জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার শেষদিন বিদেশিদের জন্য। ট্রাম্পের ওই ঘোষণার জেরে বিপাকে পড়েছেন আমেরিকায় বসবাসকারী বহু বিদেশি।
দিল্লি, ৩১ জানুয়ারি: জন্মসূত্রে নাগরিকত্ব (Birthright Citizenship) নিয়ে ফের মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এবার ওভাল অফিসে বসে মার্কিন প্রেসিডেন্ট বলেন, জন্মসূত্রে নাগরিত্ত্ব আইন তৈরির সময় একটি নির্দিষ্ট কারণ ছিল। ট্রাম্প বলেন, ওই সময় আমেরিকায় (US) যাঁরা থেকে কাজ করতেন, সেই সমস্ত 'স্লেভস' অর্থাৎ দাসত্বকারীদের সন্তানদের জন্য তৈরি হয়েছিল। কিন্তু পরে বিষয়টি বদলাতে শুরু করে। জন্মসূত্রে নাগরিকত্ব আইনকে হাতিয়ার করে গোটা বিশ্বের মানুষ আমেরিকার নাগরিক হতে চাইছেন। গোটা বিশ্বের মানুষ আমেরিকায় হাজির হয়ে, মার্কিনদের সঙ্গে মিলেমিশে যাবেন, তা কখনওই বাঞ্ছনীয় নয় বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। এসবের পাশাপাশি তিনি আরও বলেন, জন্মসূত্রে নাগরিকত্ত্ব অশিক্ষিত মানুষ এবং অশিক্ষিত শিশুদের জন্য নয়। অশিক্ষা নিয়ে কখনওই আমেরিকায় জন্মসূত্রে আমেরিকার নাগরিকত্ত্ব পাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
প্রসঙ্গত আমেরিকার মসনদে বসার পর ডোনাল্ড ট্রাম্প নির্দিষ্ট সময় বেধে দেন। আগামী ২০ ফেব্রুয়ারি জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার শেষদিন বিদেশিদের জন্য। ট্রাম্পের ওই ঘোষণার জেরে বিপাকে পড়েছেন আমেরিকায় বসবাসকারী বহু বিদেশি।
জানা যায়, ২০ ফেব্রুয়ারি সময় বেধে দেওয়ায়, আমেরিকায় বসবাসকারী অন্তঃসত্ত্বা ভারতীয় দম্পতিরা চিকিৎসকের চেম্বারে ছুটতে শুরু করেছেন। ২০ ফেব্রুয়ারির মধ্যে যাতে সন্তানের জন্ম হয়, সে বিষয়ে চিকিৎসকের কাছে যেতে শুরু করেছেন বহু ভারতীয় দম্পতি। এমন খবরও মেলে।