Dhaka : নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশে জ্বালিয়ে দেওয়া হল ট্রেন, মৃত ৪

ট্রেনের মধ্যে উদ্ধার করা হয়েছে ৪ জনের দেহ

বাংলাদেশে সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে হিংসার ঘটনা ঢাকা(Dhaka) শহরে। যার জেরে জ্বালিয়ে দেওয়া হল একটি ট্রেন। ঘটনার জেরে ট্রেনের মধ্যে থাকা ৫ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

ট্রেনে আগুন লাগার ফলে দ্রুত তা চারটি কোচের মধ্যে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে হাসিনা সরকারের প্রধান প্রতিপক্ষ খালেদা জিয়া। যিনি বর্তমানে গৃহবন্দি হয়ে রয়েছেন। বিরোধীপক্ষ খালেদা জিয়ার দাবি হাসিনা সরকারের কারণে দেশের সাধারণ নির্বাচন সুষ্ঠ ও অবাধ হবে না।

জানা গেছে রাত ৯ টার সময় যখন এই ঘটনা ঘটে তখন ট্রেনটি ঢাকা শহরের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় আগুন ধরানো হয় ট্রেনটিতে।

৩০০ টি কেন্দ্রের মধ্যে থেকে ২৯৯ টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে বাংলাদেশের লোকসভা নির্বাচন। ১ টি কেন্দ্রের নির্দল প্রার্থী মারা যাওয়ার কারণে স্থগিত করা হয়েছে সেই অঞ্চলের নির্বাচন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement