‘Star Wars’ Actor Andrew Jack Dies: হলিউডে করোনার ছায়া, প্রয়াত স্টার ওয়ার্স অভিনেতা অ্যান্ড্রু জ্যাক

হলিউডে করোনার গ্রাস। বুধবার সকালে কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে লন্ডনের সেন্ট পিটারস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত হলিউড অভিনেতা ও ভাষাবিদ অ্যান্ড্রু জ্যাক (Andrew Jack)। মৃত্যুকালে স্টার ওয়ার্সের অভিনেতার বয়স হয়েছিল ৭৬ বছর। টেমস নদীতে একটি হাউসবোটে থাকতেন তিনি। স্বাধীনচেতা হলেও নিজের স্ত্রী গ্যাব্রিয়েলা রজার্সকে খুব ভালবাসতেন অ্যান্ড্রু। অভিনেতার স্ত্রীও বর্তমানে অস্ট্রেলিয়াতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গত সপ্তাহেই নিউজিল্যান্ড থেকে সেখানে যান তিনি। শেষ সময়ে অ্যান্ড্রুর সঙ্গে গ্যাব্রিয়েলার দেখা ও কথা হয়নি। এই অবস্থায় অভিনেতার শেষকৃত্য হবে কিনা তা নিশ্চিত নয়। এদিকে এই দুঃসময়ে অ্যান্ড্রু জ্যাকের মৃত্যুতে শোকস্তব্ধ সতীর্থরা।

অ্যান্ড্রু জ্যাক (Photo Credits: Twitter)

লন্ডন, ১ এপ্রিল: হলিউডে করোনার গ্রাস। বুধবার সকালে কোভিড ১৯-এ আক্রান্ত হয়ে লন্ডনের সেন্ট পিটারস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রখ্যাত হলিউড অভিনেতা ও ভাষাবিদ অ্যান্ড্রু জ্যাক (Andrew Jack)। মৃত্যুকালে স্টার ওয়ার্সের অভিনেতার বয়স হয়েছিল ৭৬ বছর। টেমস নদীতে একটি হাউসবোটে থাকতেন তিনি। স্বাধীনচেতা হলেও নিজের স্ত্রী গ্যাব্রিয়েলা রজার্সকে খুব ভালবাসতেন অ্যান্ড্রু। অভিনেতার স্ত্রীও বর্তমানে অস্ট্রেলিয়াতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। গত সপ্তাহেই নিউজিল্যান্ড থেকে সেখানে যান তিনি। শেষ সময়ে অ্যান্ড্রুর সঙ্গে গ্যাব্রিয়েলার দেখা ও কথা হয়নি। এই অবস্থায় অভিনেতার শেষকৃত্য হবে কিনা তা নিশ্চিত নয়। এদিকে এই দুঃসময়ে অ্যান্ড্রু জ্যাকের মৃত্যুতে শোকস্তব্ধ সতীর্থরা।

স্টার ওয়ার্স সিরিজের দ্য ফোর্স অ্যাওকেন্স ও দ্য লাস্ট জেডিতে মেজর ক্যালুয়ান এমাটের চরিত্রে অভিনয় করেছিলেন অ্যান্ড্রু জ্যাক। ১৯৯২ সালে চ্যাপলিনে রবার্ট ডাউনি জুনিয়র, ১৯৯৫ সালে গোল্ডেন আই ছবিতে পিয়ার্স ব্রসনানের সঙ্গেও অভিনয় করেছেন অ্যান্ড্রু। লর্ড অফ দ্য রিংস ছবিতে তাঁর গলার স্বর ব্যবহার করা হয়েছিল। ট্রয় ছবিতে অভিনেতা- অভিনেত্রীদের গ্রিক ও ট্রোজান ভাষা শেখানোর কাজটাও করেছিলেন অ্যান্ড্রু।  আরও  পড়ুন-Coronavirus Pandemic In US: ২৪ ঘণ্টায় মার্কিন মুলুকে করোনার বলি ৮৬৫, বিপর্যয়ের আশঙ্কায় ডোনাল্ড ট্রাম্প

অভিনেতার মুখপাত্র জিল ম্যাককুলঘ জানিয়েছেন, প্রাণশক্তিতে ভরপুর ছিলেন অ্যান্ড্রু। ঘরে ঢুকলে তাঁর লম্বা দেহ ও এক মাথা সাদা চুল সবার দৃষ্টি আকর্ষণ করত। অসুস্থ হওয়ার আগে পর্যন্ত ব্যাটম্যান ছবির জন্য নিজেকে তৈরি করছিলেন অ্যান্ড্রু। জিলের কথায়, অ্যান্ড্রু অভিনেতা হওয়ার সঙ্গে সঙ্গে একজন ভাষাবিদও ছিলেন। অভিনেতাদের নানা ভাষা শিখে রাখতে হয় বলেই বিশ্বাস ছিল তাঁর। অ্যান্ড্রুর কাছে অন্য ভাষা শেখার জন্য অনেকেই আসতেন। হলিউডে একটা প্রতিষ্ঠান ছিলেন অ্যান্ড্রু। তাঁর মৃত্যুতে  একটা বিরাট শূন্যস্থান তৈরি হল। স্বামীর মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন গ্যাব্রিয়েলা রজার্স। তিনি লেখেন, দুদিন আগেই অ্যান্ড্রুর লালারসের পরীক্ষা হয়েছে। কোনওরকম মৃত্যু যন্ত্রণা তাঁকে ছুঁতে পারেনি। গোটা পরিবার তাঁর পাশে আছে। এটা জেনেই শান্তিতে ঘুমিয়ে পড়েছেন অ্যান্ড্রু।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement