Cafeterias Of Pak Parliament Sealed: খাবারে আরশোলা, পাকিস্তান সংসদ ভবনে থাকা ২টি ক্যাফেটেরিয়া সিল করল ইসলামাবাদ প্রশাসন

পাকিস্তান সংসদে ভবনে (Pakistan Parliament House) থাকা একটি ক্যাফেটেরিয়ার (Cafeterias) খাবারে মিলল আরশোলা (Cockroaches)। আর তারপরই সংসদ ভবনে থাকা দুটি ক্যাফেটেরিয়া সিল করে দিল ইসলামাবাদ প্রশাসন (Islamabad Administration)। সামা টিভি জানিয়েছে, নিম্নমানের খাবার পরিবেশনের কারণে অনেক সংসদ সদস্য ইতিমধ্যেই এই ক্যাফেটেরিয়াগুলিতে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছেন।

Cockroaches. Representational image (Photo: IANS)

ইসলামাবাদ, ৩১ জুলাই: পাকিস্তান সংসদে ভবনে (Pakistan Parliament House) থাকা একটি ক্যাফেটেরিয়ার (Cafeterias) খাবারে মিলল আরশোলা (Cockroaches)। আর তারপরই সংসদ ভবনে থাকা দুটি ক্যাফেটেরিয়া সিল করে দিল ইসলামাবাদ প্রশাসন (Islamabad Administration)। সামা টিভি জানিয়েছে, নিম্নমানের খাবার পরিবেশনের কারণে অনেক সংসদ সদস্য ইতিমধ্যেই এই ক্যাফেটেরিয়াগুলিতে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছেন।

সর্বশেষ ঘটনায় কয়েকজন সাংসদ খাবারে আরশোনা দেখতে পান। তাঁরা ইসলামাবাদের জেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। প্রশাসনের আধিকারিকরা যখন ক্যাফেটেরিয়াতে অভিযান চালান, তখন তাঁরা খারাপ স্বাস্থ্যবিধি অনুশীলনের পাশাপাশি ক্যাফেটেরিয়া এবং রান্নাঘরে কীটপতঙ্গ দেখতে পান। এর পরিপ্রেক্ষিতে তাঁরা দুটি ক্যাফেটেরিয়া সিল করে দেয়। আরও পড়ুন: Condom: সঙ্গীর অমতে কন্ডোম খুলে যৌনতা অপরাধ, রায় কানাডার কোর্টের

এই ধরণের ঘটনা প্রথম নয় বলে সামা টিভি জানিয়েছে। ২০১৪ সালে সংসদের একটি ক্যাফেটেরিয়ায় একটি কেচাপের বোতলের মধ্যে আরশোলা পাওয়া গিয়েছিল। ২০১৯ সালে ক্য়াফেটেরিয়ার মাংসের গুণমান নিয়েও প্রশ্ন তুলেছিলেন। অপরিচ্ছন্নতা শুধু সংসদ ভবনেই সীমাবদ্ধ নয়। অতীতে সংসদ লজেও ইঁদুরের উপদ্রবের খবর সামনে এসেছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement